Dailyhunt
অমিত শাহর বঙ্গ সফরে ব্রাত্য দিলীপ ঘোষ তুঙ্গে আদি নব্য লড়াই - এক ঝলক

অমিত শাহর বঙ্গ সফরে ব্রাত্য দিলীপ ঘোষ তুঙ্গে আদি নব্য লড়াই - এক ঝলক

এক ঝলক 3 months ago

একঝলক ডেস্ক:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর তিনদিনের হাইভোল্টেজ বঙ্গ সফরে রাজ্য বিজেপির অন্দরে আদি-নব্য সংঘাত নতুন মাত্রা পেল। দলীয় কার্যালয়ে আয়োজিত গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে কোর কমিটির সদস্য হওয়া সত্ত্বেও ব্রাত্য থেকে গেলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুধু দিলীপ নন, শাহর একাধিক কর্মসূচি থেকে ব্রাত্য রাখা হয়েছে একঝাঁক পুরনো নেতাকেও।

এই ঘটনায় ক্ষুব্ধ দলের আদি শিবিরের বড় অংশ, যা নিয়ে গেরুয়া শিবিরের অন্দরে এখন চরম অস্বস্তি তৈরি হয়েছে।

সংগঠনের দুর্বলতা ও বুথ কমিটির বেহাল দশা কাটাতে শাহ কড়া বার্তা দিলেও কোন্দল মেটার লক্ষণ নেই। একদিকে যখন শুভেন্দু-সুকান্তদের নিয়ে রণকৌশল সাজাচ্ছেন শাহ, অন্যদিকে তখন তৃণমূলের কটাক্ষ, অন্তর্দ্বন্দ্বে দীর্ণ বিজেপিকে বাংলার মানুষ প্রত্যাখান করবে। মতুয়া ভোট ব্যাংক রক্ষা এবং সিএএ ইস্যুতে শাহর সম্ভাব্য ঘোষণা নিয়ে রাজনৈতিক মহলে পারদ চড়লেও, দিলীপ ঘোষকে ঘিরে তৈরি হওয়া এই দূরত্ব বঙ্গ বিজেপির ফাটলকেই স্পষ্ট করে দিল।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ek Jhalak