Dailyhunt
পরিচারিকার বিশ্বাসঘাতকতা, বাড়িতে চেতনানাশক খাইয়ে লুটপাট

পরিচারিকার বিশ্বাসঘাতকতা, বাড়িতে চেতনানাশক খাইয়ে লুটপাট

EVM News 1 year ago

ব্যুরো নিউজ, ২৮ নভেম্বর : হরিদেবপুর থানার সোদপুর রোডের মন্দিরবাড়ি এলাকায় চেতনানাশক খাইয়ে প্রৌঢ়া ও তার বৃদ্ধা শাশুড়িকে অচেতন করে নগদ চার লক্ষ টাকা ও সোনার গয়না লুট করার অভিযোগ উঠেছে। এক প্রাক্তন পরিচারিকা সঞ্জু সরকার ও তার স্বামীর বিরুদ্ধে। অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।

উদ্ধার হয়েছে দু'লক্ষ টাকা।

গঙ্গার তলা দিয়ে ট্রাকের জন্য সুড়ঙ্গপথ! কলকাতার যানজট কমাতে বড় পদক্ষেপ

বর্তমানে দু'লক্ষ টাকা উদ্ধার হয়েছে

মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে ছিলেন ৫৮ বছরের ক্যানসার আক্রান্ত শুভ্রা দাস সরকার ও তার ৮৩ বছরের শাশুড়ি রমা দাস। শুভ্রার স্বামী অভিজিৎ বাড়িতে অনুপস্থিত ছিলেন। সেই সময় প্রাক্তন পরিচারিকা সঞ্জু তার স্বামী বৈদ্যনাথকে নিয়ে ওই বাড়িতে আসে। কথাবার্তার এক পর্যায়ে সঞ্জু শুভ্রা ও রমার জন্য চা ও দুধজাতীয় পানীয় তৈরি করে দেয়। পানীয় গ্রহণ করার কিছুক্ষণ পরেই তারা অচেতন হয়ে পড়েন।অভিজিৎ বাড়ি ফিরে দেখেন আলমারির দরজা খোলা, চার লক্ষ টাকা ও সোনার গয়না উধাও। দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়। সন্দেহভাজন সঞ্জুকে ফোন করে বাড়িতে ডাকা হয়। জিজ্ঞাসাবাদের সময় সঞ্জু অপরাধ স্বীকার করে।

চুল কালার করার পরেও বেশিদিন টিকছে না কালার ? এই প্রাকৃতিক উপায়ে চুল কালার করলে কালার টিকবে বহুদিন , জেনে নিন টিপস !

অচেতন অবস্থার কারণে শুভ্রা ও রমার শারীরিক অবস্থা এখনও খারাপ। চার লক্ষ টাকা চিকিৎসার জন্য সংরক্ষিত ছিল। বর্তমানে দু'লক্ষ টাকা উদ্ধার হলেও বাকি অর্থ ও গয়না উদ্ধারে তল্লাশি চলছে।পুলিশ জানিয়েছে সঞ্জু ও তার স্বামী আগেও এ ধরনের অপরাধ করেছে। সাধারণ মানুষকে বাড়িতে কাউকে নিয়োগ করার আগে তাদের তথ্য থানায় জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: EVM News