Dailyhunt
Assembly election 2026: Noapara                                                                                    নোয়াপাড়া: প্রচারে বিমান বসু, পা মেলালো সদ্য ভোটার শম্পাও

Assembly election 2026: Noapara নোয়াপাড়া: প্রচারে বিমান বসু, পা মেলালো সদ্য ভোটার শম্পাও

বিশ্বজিৎ রায়: শ্যামনগর

"তৃণমূল ও বিজেপি হটাও, বাংলা বাঁচাও"। এই শ্লোগানে আন্দোলিত হয়ে উঠল বারাকপুর শিল্পাঞ্চলের রাজপথ। শ্যামনগর চৌরঙ্গী মোড় থেকে মহা মিছিল শুরু হয়। এই মহা মিছিলের নেতৃত্বে ছিলেন রাজ্য বামফ্রন্টের সভাপতি বিমান বসু। অংশ নেন প্রবীণ দুই সিপিআই(এম) নেতা রবীন দেব এবং তড়িৎ বরণ তোপদার, নোয়াপাড়া বিধানসভার সিপিআই(এম) প্রার্থী গার্গী চ্যাটার্জি সহ নেতৃবৃন্দ।

নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী গার্গী চ্যাটার্জির সমর্থনে এই মহামিছিল দীর্ঘ আট কিলোমিটার পথ অতিক্রম করে পলতা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে বক্তব্য রাখেন পার্টি নেতা রবীন দেব, তড়িৎবরণ তোপদার সহ নেতৃবৃন্দ।
শ্যামনগর চৌরঙ্গী মোড় থেকে মিছিল শুরু হয়। বর্ণাঢ্য, সুসজ্জিত ও সুবিশাল এই মিছিলে মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। লালঝান্ডার জনস্রোত প্রত্যক্ষ করতে রাস্তার দু'ধারে অগণিত মানুষ উপস্থিত হয়ে হাত নেড়ে পাশে থাকার বার্তা দিয়েছেন। মিছিল থেকে শ্লোগান ওঠে, 'শিল্পের জমিতে শিল্প গড়তে হবে। শিল্পের জমিতে বহুতল নির্মাণ করা যাবে না।' এখানকার ডানবার কটন মিল ও অন্নপূর্ণা কটন মিলের জমি তৃণমূলের জমি হাঙরদের চোখ পড়েছে।
মিছিল থেকে শ্লোগান উঠেছে, 'বিভাজনের রাজনীতি করে মানুষের ঐক্যকে ভাঙার চক্রান্তকারী বিজেপি-কে একটিও ভোট নয়। মিছিল এগিয়েছে। মানুষের জনস্রোত বেড়েছে। রাস্তার ধারে মানুষ ফুল,মালা পরিয়ে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, প্রার্থী গার্গী চ্যাটার্জিকে বরণ করে নেন।
ইছাপুর অর্ডন্যান্স ফ্যাক্টরিজ মজদুর ইউনিয়নের কর্মীরা ফুলের তোড়া বিমান বসুর হাতে তুলে দেন। কাঁধে লাল ঝান্ডা নিয়ে মিছিলে পা মিলিয়েছে সদ্য আঠারোর কিশোরী শম্পা কুন্ডু। বারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের ছাত্রী। এবারই প্রথম ভোট দেবেন। মিছিলে হাঁটতে হাঁটতেই তিনি বললেন, ''ভবিষ্যৎ অনিশ্চিত করে দিয়েছে তৃণমূল ও বিজেপি। এই রাজ্যে শিক্ষা, কর্মসংস্থান ভয়াবহ দুর্নীতি হয়েছে। আমি এখন কলেজে পড়ি। শিক্ষাকে বেসরকারিকরণ করার চেষ্টা হচ্ছে। কর্মসংস্থান নেই। আমাদের ভবিষ্যৎ কী? তৃণমূল ও বিজেপি এইসব নিয়ে কথা বলে না। লালঝান্ডা এটা নিয়ে লড়ছে।''

একদিকে গৌরীশঙ্কর জুট মিল, ইছাপুর রাইফেল ফ্যাক্টরি, মেটাল এন্ড স্টিল ফ্যাক্টরি, বন্ধ বেঙ্গল এনামেল কারখানার পাশ ধরে লালঝান্ডার মিছিল এগিয়েছে। চটকল শ্রমিক অমল পন্ডিত বললেন, ''চট শ্রমিকদের জন্য তৃণমূল ও বিজেপি কথা বলে না। আমাদের লড়াই আন্দোলনের সঙ্গী এই লালঝান্ডা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ganashakti