Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Bankura                                                                                    বাঁকুড়ায় বাড়ি চাপা পড়ে মৃত্যু দম্পতির

Bankura বাঁকুড়ায় বাড়ি চাপা পড়ে মৃত্যু দম্পতির

টানা বৃষ্টিপাতের ফলে মঙ্গলবার রাতে জরাজীর্ণ মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে প্রান হারালেন আদিবাসী পরিবারের এক দম্পতি। ঘটনাটি ঘটেছে সিমলাপাল থানার দুবরাজপুর গ্রাম পঞ্চায়েতের কুশতোরা গ্রামে। মৃতরা হলেন পালকু বাস্কে (৩৫) ও সোমা বাস্কে (২৮) পালকু ভাড়া গাড়ির চালকের কাজ করেন। স্ত্রী জনমজুর।

এরা সরকারি আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন ৭ মাস আগে বিধানসভা নির্বাচনের আগে। সেই টাকায় বাড়ির সামান্য কাজ করেছেন। বাড়ির জন্য মাত্র ১লাখ ২০ হাজার টাকা দেওয়ার কথা। এতে কোন মতেই একটা পাকা বাড়ি হতে পারেনা।

তা সত্বেও দ্বিতীয় কিস্তির টাকা পাননি জেলার সমস্ত এলাকার মানুষের মতো। তাই বিপদজনক অবস্থায় থাকা বাড়িতেই স্বামী স্ত্রী থাকতেন। এই গ্রামের খালের ধারে ১৪টি আদিবাসী পরিবার থাকেন। বুধবার অনেক বেলা পর্যন্ত এরা ঘর থেকে বের না হওয়ায় গ্রামের মানুষজন তাঁদের বাড়িতে যান। সেখানেই দুজনের মৃতদেহ দেখতে পান। পুলিশ দেহ দুটিকে নিয়ে গিয়েছে। ঘটনাস্থলে গিয়েছিলেন ডিওয়াইএফআই'এর জেলা সম্পাদক সঞ্জয় মান্ডি ও সিপিআই(এম) এর কর্মীরা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ganashakti