Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Basirhat                                                                                    বাদুড়িয়ার পর বসিরহাট, উদ্ধার বিপুল সরকারি ত্রাণ সামগ্রী

Basirhat বাদুড়িয়ার পর বসিরহাট, উদ্ধার বিপুল সরকারি ত্রাণ সামগ্রী

সিরহাট দক্ষিণ বিধানসভার প্রাক্তন বিধায়ক তৃণমূল কংগ্রেসের ডাঃ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়ি থেকে বিপুল সংখ্যক কম্বল ও ত্রিপল উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বসিরহাট দক্ষিণ বিধানসভার গোটরা গ্রাম পঞ্চায়েতের ঘোষ পাড়ায়। জানা গিয়েছে, বসিরহাট-১ নং পঞ্চায়েত সমিতির সদস্য বাপ্পাদিত্য ঘোষের বাড়ি থেকে বৃহস্পতিবার গভীর রাতে কিছু কম্বল ও ত্রিপল অন্যত্র সরিয়ে ফেলা হচ্ছিল বলে খবর পায় স্থানীয় বাসিন্দারা।

খবর পেয়ে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তারা তাজ্জব বনে যায়। ঘরভর্তি ত্রিপল আর কম্বল। খবর দেওয়া হয় বসিরহাট থানার পুলিশকে। পুলিশ এসে সেগুলি উদ্ধার করে নিয়ে যায় জানা গিয়েছে, দুই হাজারের বেশি ত্রিপল ও দেড় হাজারের বেশি কম্বল উদ্ধার হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ganashakti