প্রবল কষ্ট স্বীকার করেও কমিউনিস্ট পার্টি গড়ে তুলেছিলেন কমরেড মুজফ্ফর আহমদ্। মানুষকে আকৃষ্ট করেছিলেন। আমাদের কাছে তা সর্বদা শিক্ষার।মুজফ্ফর আহমদের ১৩৮ তম জন্মদিবস পালনের অনুষ্ঠানে একথা বলেছেন প্রবীণ সিপিআই(এম) নেতা বিমান বসু। বুধবার মহাজাতি সদনে হয়েছে আলোচনা সভা। সভাপতিত্ব করেছেন বিমান বসু।
বক্তব্য রেখেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং পলিট ব্যুরো সদস্য শ্রীদীপ ভট্টাচার্য।

