Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Birbhum                                                                                    আত্মঘাতী মমতা ব্যানার্জির মামাতো ভাইয়ের মেয়ে

Birbhum আত্মঘাতী মমতা ব্যানার্জির মামাতো ভাইয়ের মেয়ে

লায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মামাতো ভাই নিহার মুখার্জীর মেয়ে বৃষ্টি মুখার্জী। মঙ্গলবার সকালে বীরভূমের রামপুরহাট থানার কুসুম্বা গ্রামে নিজের বাড়ির দোতলায় তার ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়। পুলিশে খবর দিলে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বেনিয়ম ভাবে চাকরি নেওয়ার অভিযোগ উঠেছিল বৃষ্টি মুখার্জীর বিরুদ্ধে। সম্প্রতি বৃষ্টির স্বামীর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল। এদিন বেলা ন'টা নাগাদ তার বাড়ির দোতলার ঘর থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। তবে কি কারণে তিনি আত্মঘাতী হলেন সেই বিষয়টি খতিয়ে দেখছে রামপুরহাট থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ganashakti