Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
BJP Threatens                                                                                    কৃষকনেতার বাড়িতে ঢুকে হুমকি বিজেপির

BJP Threatens কৃষকনেতার বাড়িতে ঢুকে হুমকি বিজেপির

"বামপন্থী রাজনীতি করা চলবে না। রাজনীতি থেকে সরে আসতে হবে।" বৃহস্পতিবার প্রকাশ্য দিবালোকে সিতাইতে কৃষকসভার জেলা সম্পাদক আকিক হাসানের বাড়িতে গিয়ে জেলা সম্পাদকের বাবা,য়মাকে হুমকি দিল বিজেপির বাইকবাহিনী। আকিক হাসানের বাবা হানিফ মিয়া বলেন, বেলা দেড়টা নাগাদ ৯/১০ জনের একটি দল হুড়মুড় করে বাড়িতে ঢুকে পড়ে।

তখন আমি এবং আমার স্ত্রী আলিজা পারভীন বাড়িতে ছিলাম। যারা হুমকি দিতে বাড়িতে এসেছিল তাদের মধ্যে দুজনকে চিনতে পেরেছি। তারা হলেন সমীর দাস ও বিপ্লব দাস।
তিনি আরও বলেন, ওরা এসে প্রথমেই ছেলেকে খুঁজছিল। ও বাড়িতে নেই জেনে আমাদের স্বামী-স্ত্রীকে হুমকি দেয়, বামপন্থী রাজনীতি করা চলবে না। আমাদের কথা না শুনলে ফল ভালো হবে না। এই কথার জেরে হানিফ মিয়া বলেন,"আমার পরিবার বরাবর বামপন্থী রাজনীতির সংঙ্গে যুক্ত। তৃণমূল আমলেও বামপন্থী রাজনীতি করার কারণে আকিককে আক্রান্ত হতে হয়েছে। ছাত্র অবস্থায় আন্দোলন করতে গিয়ে মিথ্যা মামলায় জেলে যেতে হয়েছে। তোমাদের কথায় আমার ছেলে বা আমরা বামপন্থা থেকে সরে আসবো না।
আকিক হাসানের মা আলিজা পারভীন বলেন, দুষ্কৃতীদের সাথে বাড়িতেই বচসা শুরু হলে প্রতিবেশীরা এগিয়ে আসে। বেগতিক দেখে বাইক বাহিনী শাসিয়ে চলে যায়।
কৃষক সভার জেলা সম্পাদক আকিক হাসান বলেন, যখন ঘটনা ঘটে তখন আমি বাড়িতে ছিলাম না। বাবা এবং প্রতিবেশীরা ফোন করে পুরো ঘটনা জানিয়েছে। বুক স্টল করা নিয়ে বিজেপির সঙ্গে সিতাইতে সপ্তমীর দিন ঝামেলা হয়। হুমকি উপেক্ষা করে স্টল খোলায় ভাঙচুর করে বই ছিঁড়ে ফেলে বিজেপি কর্মীরা। পরের দিন ফের বুক স্টল খোলা হলেও ওরা আর স্টল ভাঙ্গতে সাহস পায় নি। তার জেরেই ওরা আমার এবং আমার পরিবারের সক্রিয় রাজনীতি ভয় দেখিয়ে বন্ধ করতে চাইছে। যারা হামলা করেছে, হুমকি দিয়েছে তাদের বিরুদ্ধে সিতাই থানায় এফআইআর দায়ের করা হবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ganashakti