Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Civic Volunteer Arrested                                                                                    তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সিভিক, পলাতক আরও দুই

Civic Volunteer Arrested তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সিভিক, পলাতক আরও দুই

রুণীকে প্রলোভন দেখিয়ে ধূপগুড়িতে নিয়ে এসে টানা কয়েকদিন ধরে ধর্ষণের অভিযোগে ধূপগুড়ি থানার এক সিভিক ভলেন্টিয়ারকে পুলিশ গ্রেপ্তার করেছে। একই ঘটনায় অভিযুক্ত আরও দুই সিভিক ভলেন্টিয়ারের খোঁজে তল্লাশি চলছে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ও পলাতক তিনজনই ধূপগুড়ি থানায় কর্মরত। ঘটনায় ধূপগুড়ি ও মেখলিগঞ্জ দুই এলাকাতেই তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, কোচবিহার জেলার মেখলিগঞ্জ এলাকার এক তরুণীকে চাকরি ও অন্যান্য প্রলোভন দেখিয়ে তিন সিভিক ভলেন্টিয়ার ধূপগুড়িতে নিয়ে আসে। অভিযোগ, ধূপগুড়ির একটি ভাড়াবাড়িতে তাঁকে আটকে রেখে গত তিনদিন ধরে একাধিকবার ধর্ষণ করা হয়। কোনও ভাবে সেখান থেকে বেরিয়ে এসে নির্যাতিতা মেখলিগঞ্জ থানায় তিন অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে মেখলিগঞ্জ থানার পুলিশ তদন্ত শুরু করে। ধূপগুড়ি থানার সহযোগিতায় মূল অভিযুক্ত ৩০ বছর বয়সি এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হয়। ধৃতের বাড়ি ধূপগুড়ির ভেমটিয়া এলাকায়। গ্রেপ্তারের পর তাকে কোচবিহারে নিয়ে যাওয়া হয়েছে। আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে বলে জানা গেছে।
এদিকে, ঘটনায় জড়িত বাকি দুই সিভিক ভলেন্টিয়ার এখনও পলাতক। পুলিশ জানিয়েছে, তাঁদের বাড়ি মাগুরমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযুক্তদের গ্রেপ্তারে একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।
ঘটনাকে ঘিরে স্থানীয় মহলে আরও বিস্ফোরক অভিযোগ উঠেছে। এলাকার বাসিন্দাদের একাংশের দাবি, অভিযুক্ত তিন সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে এর আগেও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ শোনা গিয়েছিল। কিন্তু তাঁদের প্রভাব প্রতিপত্তির কারণে কেউ প্রকাশ্যে অভিযোগ জানানোর সাহস পাননি। এবার এক তরুণীর অভিযোগের ভিত্তিতেই বিষয়টি সামনে এসেছে বলে স্থানীয়দের দাবি। তবে অভিযোগের স্বাধীন ভাবে সরকারি বা পুলিশি পর্যায়ে এখনও কোনও নিশ্চিতকরণ হয়নি।
ঘটনা সম্পর্কে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) সৌতম বন্দ্যোপাধ্যায় বলেন, ''ঘটনাটি জলপাইগুড়ি জেলার নয়। কোচবিহার জেলায় এক তরুণী অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।''
পুলিশের সঙ্গে যুক্ত সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ সামনে আসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং স্থানীয় বাসিন্দারা কঠোর শাস্তির দাবি তুলেছেন। তদন্ত অগ্রগতির ঘটলে আরও বিস্তারিত তথ্য সামনে আসতে পারে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ganashakti