Dailyhunt
CPIM                                                                                    খানাকুলের আক্রান্ত সিপিআই(এম) নেতার সঙ্গে দেখা করলেন দেবব্রত ঘোষ,মীনাক্ষী মুখার্জি সহ নেতৃবৃন্দ

CPIM খানাকুলের আক্রান্ত সিপিআই(এম) নেতার সঙ্গে দেখা করলেন দেবব্রত ঘোষ,মীনাক্ষী মুখার্জি সহ নেতৃবৃন্দ

বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত খানাকুলের সিপিআই(এম) নেতা কাজল ঘোষাল আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার আক্রান্ত ওই পার্টিনেতার সঙ্গে দেখা করলেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য দেবব্রত ঘোষ ও মীনাক্ষী মুখার্জি সহ হুগলী জেলা সম্পাদকমন্ডলীর সদস্য পূর্ণেন্দু চ্যাটার্জি ও অন্যান্যরা।

নেতৃবৃন্দ কাজল ঘোষালের সঙ্গে কথা বলে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন । এরপর তাঁরা চিকিৎসকের সঙ্গেও কথা বলেন।
বুধবার সন্ধ্যায় খানাকুল ১ পশ্চিম এরিয়া কমিটির সদস্য কাজল ঘোষাল ও জিয়াউল হকের উপর বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা নির্মম আক্রমণ চালায়। তাঁরা কয়েকজন মঙ্গলবার সন্ধ্যায় এরিয়া কমিটির অফিসে বসে ছিলেন। সন্ধ্যায় সাড়ে ৭ টা নাগাদ অফিস বন্ধ করে তারা বাড়ি যাবার জন্য তৈরি হচ্ছিলেন। এমন সময় পার্টি অফিস থেকে বের হতেই বিজেপি দুষ্কৃতীরা তাদের উপর আক্রমণ চালায়। কাজল ঘোষালকে তাঁরা প্রথমে চোখে মুখে ঘুষি মারে। এরপর তিনি পড়ে গেলে চেলা কাঠ দিয়ে প্রচন্ড মারধর করে। কাজল ঘোষালের চোখে আঘাত লাগে। এছাড়া পায়ে ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে। মঙ্গলবার রাতে গুরুতর জখম অবস্থায় তাঁকে আরামবাগ হাসপাতালে ভর্তি করা হয়।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি'র জয়ের পর থেকে বিজয় উল্লাসের নামে খেটেখাওয়া শ্রমজীবী মানুষের পেশার উপর যে বর্বর আক্রমণ চালানো হয়েছে তার প্রতিবাদে এবং অবিলম্বে এই আক্রমণ বন্ধ করার দাবিতে ৮ মে মিছিলের ডাক দিয়েছে বামপন্থী দল সমূহ।
শুক্রবার ধর্মতলার লেনিন মূর্তির সামনে থেকে এই মিছিলের ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের সাধারণ মানুষের জীবিকার উপর আক্রমণ চালানোর প্রতিবাদে বুধবার সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহাম্মদ সেলিম একটি বিবৃতিও দিয়েছেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ganashakti