Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Heavy rain                                                                                    ভারী বৃষ্টির সম্ভাবনা, জারি সতর্কতা

Heavy rain ভারী বৃষ্টির সম্ভাবনা, জারি সতর্কতা

ক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওডিশা-পশ্চিমবঙ্গ উপকূলে বৃহস্পতিবার গভীর রাতে তৈরি হয়েছে নিম্নচাপ।

এখন সেটি শক্তিশালী না হলেও ধীরে-ধীরে তা শক্তি বাড়াতে থাকবে। তাই আগামী দুই দিন বৃষ্টির দাপট বাড়ার পূর্বাভাস দিলো আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির দেখা মিলবে শনিবার থেকেই। রবিবার বাড়তে পারে ঝড়-বৃষ্টির দাপট।
দক্ষিণবঙ্গের দক্ষি ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। জারি কমলা সতর্কতা। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং হাওড়ার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হতে পারে। জারি হয়েছে হলুদ সতর্কতা। কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস দার্জিলিঙ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে মঙ্গলবার। ভারী বৃষ্টির পরিমাণ বাড়বে বুধবারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা সব জেলাতে। শনিবারের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ার একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ওই ছয় জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হতে পারে। সেজন্য ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। রবিবার বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। ঝড়-জলের পরিস্থিতি চলবে সোমবার পর্যন্ত।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ganashakti