''জ্যোতি বসু বুঝিয়েছিলেন বিজেপি সাধারণ কোন রাজনৈতিক দল নয় ভারতের সব থেকে প্রতিক্রিয়াশীল শক্তির ধারক ও বাহক। আজকের দিনে সে কথা ভুলে গেলে চলবে না।''বুধবার জ্যোতি বসু সমাজচর্চা ও গবেষণা কেন্দ্রে আলোচনাসভায় একথা বলেছেন প্রবীণ সিপিআই(এম) নেতা বিমান বসু। তিনি বলেন, বিকেন্দ্রীকরণের নীতির গুরুত্ব বুঝেছিলেন জ্যোতি বসু।
কেন্দ্র-রাজ্য সম্পর্ক পুনর্বিন্যাসের বিষয়ে গোটা জাতীয় স্তরের কনক্লেভের আয়োজনও করেছিলেন তিনি।
এদিন নিউ টাউনে জ্যোতি বসু সমাজচর্চা গবেষণা কেন্দ্রে হয়েছে প্রয়াত জননেতার ১১৩ তম জন্মদিবসের অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিকল্পনা জানিয়েছেন রবীন দেব। আলোচনায় সভাপতিত্ব করেন বিমান বসু। বক্তব্য রাখেন প্রবীণ সিপিআই(এম) নেতা সূর্য মিশ্র ও রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, অধ্যাপিকা সঞ্চিতা সান্যাল।

