Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Kalbaisakhi                                                                                    কালবৈশাখী ঝড় বৃষ্টিতে ব্যাপক ক্ষতি বোরো ধান, তিল ও বাদাম চাষে

Kalbaisakhi কালবৈশাখী ঝড় বৃষ্টিতে ব্যাপক ক্ষতি বোরো ধান, তিল ও বাদাম চাষে

র পর কালবৈশাখী ঝড়বৃষ্টির দাপটে হুগলী জেলার আরামবাগ, গোঘাট সহ বিভিন্ন এলাকায় বোরো ধান, তিল ও বাদাম চাষ ব্যাপক ক্ষতি মুখে। গত বুধ ও বৃহস্পতিবার প্রবল কালবৈশাখী ঝড়বৃষ্টি হয়। মাঝে শুক্রবার বৃষ্টি নাহলেও শনিবার একইভাবে সন্ধ্যার সময় ফের ঝড় বৃষ্টি হয়। তিন দিনের এই ঝড়বৃষ্টির প্রকোপে পাকা ধানে মই দেওয়া অবস্থা।

বোরো ধান কাটা তোলার কাজ শুরু হয়েছিল। আরামবাগ ও গোঘাটের বিস্তীর্ন এলাকার পাকা ধান জমিতে লেপটে পড়েছে। এই পড়ে যাওয়া ধানের উপর জল জমে গেছে। আলুতে ব্যাপক লোকসানের পর কালবৈশাখীর দাপটে ধান সহ বিভিন্ন ফসলের ক্ষতিতে কৃষকদের মাথায় হাত।
আরামবাগের বাতানল, মাধবপুর, মায়াপুর ১, মায়াপুর ২, তিরোল ও আরান্ডি ১ পঞ্চায়েত এলাকায় ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া হরিণখোলা ১ ও ২, আরান্ডি ২, মলয়পুর ২ ও সালেপুর অঞ্চলে বাদাম ও তিল চাষের ক্ষতি হয়েছে। এছাড়াও অন্যান্য সবজি ফসলের চাষ মার খাবে।
অন্যদিকে গোঘাট গ্রাম পঞ্চায়েতের দহিয়াকাঁন্দা মৌজায় অতিবৃষ্টিতে পাকা ধানের গাছ মাটিতে লুটিয়ে পড়েছে এবং জমিতে জল জমে গেছে। এখানকার নকুন্ডা, বালি, সাওড়া গ্রাম পঞ্চায়েতের একইভাবে ধান ও বাদামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ganashakti