Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
KMC                                                                                    কলকাতার ৯ নম্বর বরো চেয়ারম্যান পদ ছাড়লেন দেবলীনা বিশ্বাস

KMC কলকাতার ৯ নম্বর বরো চেয়ারম্যান পদ ছাড়লেন দেবলীনা বিশ্বাস

রো চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের চিঠি দিলেন দেবলীনা বিশ্বাস। কলকাতা কর্পোরেশনের চেয়ারপার্সন মালা রায়কে এই চিঠি পাঠিয়েছেন তিনি।

কলকাতা কর্পোরেশনের ৭৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবলীনা বিশ্বাস মালা রায়কে পদত্যাগের চিঠি পাঠিয়েছেন। তিনি কর্পোরেশনের ৯ নম্বর বরো কমিটির চেয়ারম্যান পদে ছিলেন।

হঠাৎ করেই তাঁর এই পদত্যাগ জল্পনা শুরু করেছে কর্পোরেশনের মধ্যে।

দেবলীনা বিশ্বাস পদত্যাগ পত্র পাঠালেও তার পদত্যাগ গ্রহণ হয়নি বলেই জানা যাচ্ছে। মঙ্গলবার তিনি পদত্যাগ পত্র পাঠিয়েছেন মালা রায়ের কাছে। কিন্তু এদিন চেয়ারপার্সনের ঘর বন্ধ হয়ে যাওয়ার জন্য তার পদত্যাগ পত্র গৃহীত হয়নি। বরো চেয়ারম্যান থেকে পদত্যাগ করলেও সাধারণ কাউন্সিলর হিসেবে কাজ চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন ইস্তফা পত্রে।

যদিও দেবলীনা বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার সঙ্গে কথা বলা যায়নি।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ganashakti