Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Landslide on Railway Tracks                                                                                    নিউ ফরাক্কা-তিলডাঙার মাঝে রেললাইনে ধস, ব্যাহত ট্রেন চলাচল

Landslide on Railway Tracks নিউ ফরাক্কা-তিলডাঙার মাঝে রেললাইনে ধস, ব্যাহত ট্রেন চলাচল

কটানা বৃষ্টিতে মুর্শিদাবাদের নিউ ফরাক্কা স্টেশনের কাছে ফরাক্কা ব্যারেজের প্রবেশমুখে আপ লাইনে ধস নামার ফলেই ব্যাহত ট্রেন চলাচল। রেললাইনে ধস নামায় কার্যত ব্যাহত হয়ে পড়ে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের মধ্যে রেল যোগাযোগ। অবিরাম বৃষ্টির কারণে রেললাইনের নিচের মাটি নরম হয়ে ধস নেমেছে বলে প্রাথমিক অনুমান রেলের।

রেল সূত্রে পাওয়া খবরে জানা গেছে, তিলডাঙা ও নিউ ফারাক্কার মধ্যবর্তী এলাকায় রেললাইনের একটি অংশে ধস নেমেছে বলে জানা গিয়েছে। এর জেরে এনজেপিগামী লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। মাঝপথে আটকে পড়েছে একাধিক উত্তরবঙ্গগামী গুরুত্বপূর্ণ একাধিক দূরপাল্লার ট্রেন। চরম ভোগান্তির শিকার হন হাজার হাজার যাত্রী।
অনেক যাত্রীই লাইনে থেকে নেমে রেল লাইন দিয়ে কেউ আবার আলপথ ধরে হেঁটে হাইওয়েতে যাওয়ার চেষ্টা করছেন।
শুধু দূরপাল্লার ট্রেন নয়, ধসের কারণে লোকাল ট্রেন চলাচলও ব্যাহত হয়েছে বলে খবর। আচমকা রেল পরিষেবা থমকে যাওয়ায় সমস্যায় পড়েছেন যাত্রীরা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই রেলের পদস্থ আধিকারিক এবং রক্ষণাবেক্ষণকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। যুদ্ধকালীন তৎপরতায় রেললাইন মেরামতের কাজ চলছে। ধস সরিয়ে রেললাইন মেরামতির পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। রেল সূত্রে খবর, শুধু নিউ ফরাক্কা স্টেশন নয়, একটানা বৃষ্টির জেরে আশপাশের লাইনের ধারে মাটি নরম হয়ে গিয়েছে। সেখানেও পরীক্ষা করে রেল পরিষেবা কখন পুরোপুরি স্বাভাবিক হবে, তা এখনও স্পষ্ট নয়।
নিরাপত্তার কথা মাথায় রেখে বৃহস্পতিবার একাধিক লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। একইসঙ্গে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনকে ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেল সূত্রে জানা গিয়েছে, আজ বারহারওয়া-আজিমগঞ্জ, আজিমগঞ্জ - ভাগলপুর, সাহেবগঞ্জ-মালদা টাউন এবং মালদা টাউন-সাহেবগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। অন্যদিকে, নলহাটি-আজিমগঞ্জ-জঙ্গিপুর রোড-নিউ ফারাক্কা হয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে কলকাতা-হলদিবাড়ি এক্সপ্রেস, হাওড়া-রাধিকাপুর এক্সপ্রেস, বেঙ্গালুরু-আগরতলা এক্সপ্রেস, শিয়ালদহ-সাবরুম এক্সপ্রেস-সহ একাধিক ট্রেন।
এছাড়া বীরশিবপুর হয়ে কাঞ্চনকন্যা, দার্জিলিং মেল, যোগবাণী এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস এবং বন্দে ভারত এক্সপ্রেস-সহ আরও কয়েকটি ট্রেন চালানো হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে রেলকর্মীরা কাজ করে যাচ্ছেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ganashakti