Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
META head booked for post against PM                                                                                    প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পোস্ট, মেটা প্রধান সহ একাধিক জনের বিরুদ্ধে দায়ের অভিযোগ

META head booked for post against PM প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পোস্ট, মেটা প্রধান সহ একাধিক জনের বিরুদ্ধে দায়ের অভিযোগ

করোচ জনতা পার্টির নেতৃত্বে ছাত্র আন্দোলন চলাকালীন সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কনটেন্ট পোস্ট করার কারণে ভারতে 'মেটা' প্রধান সহ ফেসবুক ও ইনস্টাগ্রামের একাধিক অ্যাকাউন্ট-র বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। প্রধানমন্ত্রীকে নিয়ে বিকৃত ও আপত্তিকর ভিডিও এবং ছবি ছড়ানোর অভিযোগে 'মেটা' প্রধান অরুণ শ্রীনিবাস সহ বেশ কয়েকটি ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে হায়দরাবাদ সাইবার ক্রাইম পুলিশ।দুই ব্যক্তির অভিযোগের ভিত্তিতেই মামলাগুলো দায়ের করা হয়েছে বলে জানা যাচ্ছে।

২৯ বছর বয়সী ব্যবসায়ী এস অরবিন্দ রেড্ডি ও তেলেঙ্গানা বিজেপির কর্মী টি সাইকিরণ গৌড় এই অভিযোগগুলো দায়ের করেছেন। তাঁদের অভিযোগ, ইনস্টাগ্রাম ব্যবহারের সময় তাঁরা এমন একাধিক বিকৃত ভিডিও ও ছবি দেখতে পান যেখানে প্রধানমন্ত্রীকে অশ্লীল, অবমাননাকর ও বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়েছে, এই সব কন্টেন্টে প্রধানমন্ত্রী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের প্রতি আপত্তিকর ভাষা, উপহাস ও অশালীন উক্তি রয়েছে। এআই ব্যবহার করে তৈরি এই আপত্তিকর পোস্ট ও ভিডিওগুলি ব্যাপকভাবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরে ।
এ ধরনের পোস্ট জনসাধারণকে বিভ্রান্ত করা, ভুল তথ্য ছড়ানো, শালীনতা ক্ষুণ্ণ করা, বিশিষ্ট ব্যক্তিদের মানহানি বা মর্যাদাহানি করা, জনশৃঙ্খলা বিঘ্নিত করা, সমাজের বিভিন্ন অংশের মধ্যে বৈরিতা সৃষ্টি করা সহ আইনের লঙ্ঘন করার মতো পরিস্থিতির সৃষ্টি করতে পারে।
উল্লেখ্য, যন্তর মন্তরে টানা বিক্ষোভের জেরে ২৫ জুলাই পদত্যাগ করতে বাধ্য হন ধর্মেন্দ্র প্রধান। জেন-জি আন্দোলন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছিল। পরপর প্রশ্ন ফাঁসের দায়িত্ব নেওয়ার দাবি তুলেছিল। আলোচনা প্রক্রিয়া কেন্দ্রের দুই মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং প্রতিশ্রুতি দিয়েছিলেন আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর ব্যবস্থা নেওয়া হবে না। কিন্তু বিজেপি নেতারা ছাত্রদের ধারাবাহিক আক্রমণ করছেন। গত বুধ ও বৃহস্পতিবার সংসদের আলোচনাতেও ছাত্রছাত্রীদের আন্দোলনকে দাগিয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছে সরকার। চলতি সপ্তাহেই 'মেটা'-কে চিঠি পাঠায় কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রিল সরানো নিয়ে জবাবদিহি তলব করে।
জনা গিয়েছে, 'মেটা'-র একটি প্রতিনিধিদল এই সপ্তাহের শেষের দিকে কেন্দ্রের সরকারের সঙ্গে বৈঠক করবে। সেই বৈঠকেই কনটেন্ট নিয়ন্ত্রণ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা করা হবে।
কয়েক দিন আগে, দিল্লি পুলিশের তরফে একাধিক সামাজিক মাধ্যম কে 'প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য' করা সব পোস্ট ও ভিডিও সরিয়ে ফেলার জন্য নির্দেশ দেওয়া হয়। এই পোস্ট ও ভিডিওগুলো যন্তর মন্তরে ছাত্র বিক্ষোভ এবং ২০ জুলাইয়ের 'সংসদ চলো' মিছিলের পুলিশের দমন পীড়নের প্রতিবাদে আপলোড করা হয়েছিল।
'আপত্তিকর পোস্ট' করার অভিযোগে দিল্লি পুলিশ বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, যার মধ্যে কিছু নিউজ পোর্টালের অ্যাকাউন্টও রয়েছে, তাদের বিরুদ্ধে নোটিশ জারি করেছে।
প্রতিবাদ এবং বিরোধী স্বর সোশাল মিডিয়ায় জনপ্রিয় হয়েছে বিভিন্ন ব্যঙ্গচিত্র এবং তির্যক মন্তব্যের হাত ধরে। বিশেষ করে, ককরোচ জনতা পার্টিকে ঘিরে যুক্ত বিভিন্ন অংশের আন্দোলনে সরকারের ভূমিকায় প্রশ্ন তুলেছে এমন বিভিন্ন পোস্ট। সেগুলিকে 'আপত্তিকর' আখ্যা দিয়ে সরিয়ে দিতে নামায় বিরোধী স্বরকে দমিয়ে দেওয়ার অভিযোগ ফের জোরালো হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ganashakti