Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Morocco Spain Migrants                                                                                    মৃত ৬৭, মরক্কোয় ফিরলেন প্রায় ৫০ হাজার অভিবাসী, জানালো স্পেন

Morocco Spain Migrants মৃত ৬৭, মরক্কোয় ফিরলেন প্রায় ৫০ হাজার অভিবাসী, জানালো স্পেন

স্পেনের স্যুটোতে আশ্রয় নেওয়া মরক্কোর পরিযায়ীরা ফিরেছেন নিজের দেশে। স্পেনের প্রশাসন জানিয়েছে যে আটচল্লিশ ঘন্টার মধ্যেই প্রায় ৫০ হাজার মানুষ মরক্কোয় ফিরে গিয়েছেন।উত্তর আফ্রিকার মরক্কো থেকে ৫০-৬০ হাজার মানুষ চলে আসেন স্পেনের স্বশাসিত অঞ্চল স্যুটোতে। সমুদ্র পার করে আসার পথে প্রাণ হারিয়েছেন অন্তত ৫০ জন।

পরিস্থিতির জেরে জরুরি বৈঠকে বসছে ইউরোপীয় ইউনিয়ন।
অভিবাসীর ভিড় সামলাতে স্যুটোতে বিশাল সামরিক বাহিনী এবং সুরক্ষা কর্মীদের মোতায়েন করে ফ্রান্স।
পর্যবেক্ষকদের একাংশ বলছেন, ইউরোপে রোজগারের উদ্দেশ্যে যাওয়ার জন্য দলে দলে মানুষ চলে এসেছিলেন। কিন্তু সে রাস্তা বন্ধ থাকায় ফিরে গিয়েছেন দলে দলে।
এদিকে মরক্কো বলেছে যে ঘটনার পিছনে মানব পাচার চক্র সক্রিয় থাকতে পারে। স্পেনের সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশকে কাজে লাগিয়ে থাকতে পারে এই চক্র।
স্পেনের সুপ্রিম কোর্ট সম্প্রতি বলেছে যে জলপথে অভিবাসীরা এলে সঙ্গে সঙ্গেই তাদের ফেরত পাঠানো যাবে না

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ganashakti