Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Opposition demanded Modi-Shah's presence in Parliament                                                                                    মোদী-শাহ গরহাজির থাকলে চলবে না সংসদ, হুঁশিয়ারি বিরোধীদের

Opposition demanded Modi-Shah's presence in Parliament মোদী-শাহ গরহাজির থাকলে চলবে না সংসদ, হুঁশিয়ারি বিরোধীদের

সংসদের অধিবেশন মসৃণ করতে হলে হাজির থাকতে হবে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রীকে। মঙ্গলবার ফের এই দাবিতে সরব হলেন বিরোধীরা। এদিনও লোকসভার অধিবেশন মাঝপথে মুলতুবি হয়ে যায়। গত ২০ জুলাই দিল্লিতে লাঠি চালানো হয়েছিল ছাত্র-যুবদের মিছিলে। ব্যবহার হয়েছিল পেলেট গান। ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের এফআইআর প্রত্যাহারের আশ্বাস দিয়েচিলেন দুই কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এবং জেপি নাড্ডা।

কিন্তু পুলিশি হেনস্তার একাধিক ঘটনা রয়েছে। আগামী ৫ আগস্ট বৈঠকও করবে ককরোচ জনতা পার্টি। সংসদেও তোলপাড় চলছে। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিও উঠেছে। কিন্তু টানা প্রায় দু'সপ্তাহ সংসদের মুখোমুখি হচ্ছেন না শাহ।
এদিন রাজ্যসভায় সরকারকে হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা এবং কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেছেন যে সংসদকে ঠিকমতো চালাতে হলে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে সভায় হাজির থাকতে হবে। কেন থাকছেন না অমিত শাহ।
এর আগে সংসদ ভবন চত্বরে ইংরেজিতে 'অমিত শাহ কোথায়' লেখা ব্যানার নিয়ে প্রতিবাদ জানিয়েছেন বিরোধীরা।
মঙ্গলবার সংসদে বিরোধীরা সরব হয়েছেন রামমন্দিরে বিপুল অর্থের নয়ছয়ের প্রশ্ন তুলেও। অযোধ্যার রামমন্দির পরিচালনার ট্রাস্ট গঠন করেছিল কেন্দ্রের সরকার। ট্রাস্টের নাম সংসদে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে। সোগান ওঠে, 'বিজেপি-কা চান্দা চোর কাঁহা হ্যায়?'
এদিকে গোলমালের মধ্যেই রাজ্যসভায় পাশ হয়েছে জন্ম-মৃত্যু নথিভুক্তি আইনের সংশোধনী বিল। এই বিলে বলা হয়েছে, শংসাপত্র নিতে দু'বছরের বেশি দেরি হলে বিচার বিভাগীয় প্রক্রিয়ার দ্বারস্থ হতে হবে।
লোকসভায় পাশ হয়েছে চলতি অর্থবর্ষে সরকারি কোষাগার থেকে অর্থ ব্যয়ের বিল। সাময়িক মুলতুবির পর লোকসভায় আরেকটি বিল পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সরকারি ঋণপত্রে বিদেশি বিনিয়োগে আয়কর রদ করার এই বিল পেশ হয়।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ganashakti