Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Ranji Trophy                                                                                    রঞ্জিতে মুম্বাই, কেরালা জয়ী

Ranji Trophy রঞ্জিতে মুম্বাই, কেরালা জয়ী

রঞ্জি ট্রফির খেলায় রাজস্থান ও রেলওয়ে ম্যাচ ড্র হয়েছে। রেল প্রথম ইনিংসে ৩৩৪ করার পর দ্বিতীয় ইনিংসে ১৭৪/২ তোলে। রেলের মহম্মদ সইফ অপরাজিত ১০৩ করেন। অন্যদিকে কেরালা (৪০৪) এক ইনিংস ও ৩৬ রানে ওডিশাকে হারিয়েছে। কেরালার জলজ সাকসেনা (৫/৩৪) বল হাতে সফল।এদিকে মুম্বাই ও এক ইনিংস এবং ৯৭ রানে হিমাচল প্রদেশকে হারিয়ে দিয়েছে।

হিমাচল দ্বিতীয় ইনিংসের ২৯১ করে। মুম্বাইয়ের মোহিত অবস্থি ৬৪ রানে ৫ উইকেট নেন। অন্যদিকে গুজরাট প্রথম ইনিংসে ৪৭৯ তুলে অল আউট হয়। দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ১৫ তোলার পর ম্যাচ শেষ হয়ে যায়।

মুম্বাইয়ের ঋত্বিক সৌখিন ৫ উইকেট নেন। অপর একটি খেলায় তনয় ত্যাগরাজনের (৬/৩৫) বিধ্বংসী বোলিংয়ে অন্ধ্র প্রদেশ দ্বিতীয় ইনিংসে ১৩০ সনে অল আউট। হায়দারাবাদ এক ইনিংস ২৬৭ রানে ম্যাচটি জিতেছে। বাদ বাকি ম্যাচগুলিও ড্র হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ganashakti