Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Re-election                                                                                    পুনর্নির্বাচন: ডায়মন্ডহারবারে ৮৭.৬০, মগরাহাটে ৮৬. ১১ শতাংশ পড়লো ভোট

Re-election পুনর্নির্বাচন: ডায়মন্ডহারবারে ৮৭.৬০, মগরাহাটে ৮৬. ১১ শতাংশ পড়লো ভোট

ডায়মন্ডহারবার ও মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের মোট ১৫টি বুথে শনিবার পুনর্নির্বাচন হলো নির্বিঘ্নে। এদিন অবাধ ও শান্তিপূর্ণ ছিল নির্বাচন পর্ব। সকাল থেকে ভোটগ্রহণ কেন্দ্রের সামনে ছিল ভোটারদের দীর্ঘ লাইন। বিকেল ৫টা পর্যন্ত ডায়মন্ডহারবারের ৪টি বুথে ৮৭.৬০ শতাংশ ভোট পড়েছে। মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১১টি বুথে ভোট পড়েছে ৮৬.১১ শতাংশ।

এদিন দুই বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে পুনর্নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নজরদারি ছিল চোখে পড়ার মতো। বুথের সামনে কোন জমায়েত করতে দেওয়া হয়নি। বুথের বাইরে নজরদারিতে ছিল রাজ্য পুলিশ। ভোটাররা স্বতস্ফূর্তভাবে এদিন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ডহারবার বিধানসভা কেন্দ্রের ১১৭, ১৭৯, ১৯৪ ও ২৪৩ নম্বর বুথে এবং মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ৪৬, ১২৬, ১২৭, ১২৮, ১৪২, ২১৪, ২১৫, ২১৬, ২৩০, ২৩১, ২৩২ নম্বর বুথে এদিন পুনর্নির্বাচন হয়।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ganashakti