বাংলার সংস্কৃতিকে ধ্বংস করার কর্মসূচি নিয়ে চলছে তৃণমূল এবং বিজেপি। বইপাড়াকে শেষ করার পরিকল্পনা সেই কর্মসূচিরই অংশ। বাংলাকে বাঁচাতে হলে কলেজ স্ট্রিটের বইপাড়াকে বাঁচাতে হবে। এই মর্মে লক্ষ্য জানিয়ে কলেজ স্ট্রিটে চলছে 'বইপাড়া বাঁচাতে মতবিনিময়'। রয়েছেন জোড়াসাঁকো কেন্দ্রের প্রার্থী ভরত রাম তিওয়ারি, সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, সিআইটিইউ রাজ্য সভাপতি অনাদি সাহু, এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, সিপিআই(এম) নেতা সংগ্রাম চ্যাটার্জি।

