Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
SFI                                                                                    পিংলা কলেজের গেটে এসএফআই'র সহায়তা কেন্দ্রে বিজেপির মদ্যপ বাহিনীর হামলা

SFI পিংলা কলেজের গেটে এসএফআই'র সহায়তা কেন্দ্রে বিজেপির মদ্যপ বাহিনীর হামলা

পিংলা কলেজ গেটে এসএফআই'র সহায়তা কেন্দ্রে বিজেপি দলের মদ্যপ বাইক বাহিনীর হামলা। ছিঁড়ে দেওয়া হলো ভর্তি হতে আসা নবাগতদের কাগজ পত্র। প্রতিরোধ করলে লাটি পেটা করা হয় এসএফআই কর্মীদের। মোবাইল ছিনতাই করে সড়ক রাস্তায় আছাড় মেরে ভেঙে ফেলা হয়। লুঠ করা হয় সহায়তা কেন্দ্রের তিনটি ছাতা সহ চেয়ার টেবিল।

গতকাল বৃহস্পতিবারও বহিরাগতরা হামলা করতে এলে প্রতিরোধে পিছু হঠে।

পিংলা কলেজের গেটের বাইরে এসএফআই'র সহায়তা কেন্দ্রে নবাগত সহ অভিভাবকদের ভীড় দেখে বিজেপি তাদের বহিরাগত মদ্যপ বাহিনীকে দিয়ে এমন হামলা চালায়। এতে গনেশ শীট, সুমন দাস, জয়ন্ত দাস, অনিমেষ মন্ডল এমন চারজন ছাত্র নেতা ও কলেজ পড়ুয়া আহত রক্তাক্ত হয়। আহত হয় এসএফআই'র জেলা সভাপতি সুকুমার মাঝি সহ একাধিক স্থানীয় যুব কর্মী।
কলেজ গেটে এই হামলার পর মদ্যপ বাহিনী এসএফআই'র অফিসেও হামলা চালিয়ে ভাঙচুর চালায়। আহতদের পিংলা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়। পিংলা থানায় গতকালের ঘটনায় অভিযোগ দায়ের করা হলে আজ শুক্রবার আবারও অতর্কিতে বিজেপি দলের বাইক বাহিনী জনা ৪০-৫০ জন মদ্যপ অবস্থায় হামলা চালনোর ঘটনায় জড়িতদের অনেকের নাম সহকারে পিংলায় থানায় আজও অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনার ছবি সমেত অভিযোগ পত্র জেলার পুলিশ সুপার ও এসডিপিও দপ্তরেও মেইল করে এসএফআই পাঠায়।
তৃণমূলের রাজত্বে যে কায়দায় এসএফআই'র উপর হামলা হতো, সেই একই কায়দায় বিজেপি এই নৃশংস আক্রমন সহ হামলার ঘটনা ঘটালো। এমন ঘটনাকে ধিক্কার জানিয়ে এসএফআই'র জেলা সম্পাদক রনিত বেরা বলেন, "এই আক্রমণ কারীদের বিরুদ্ধে প্রসাশন উপযুক্ত পদক্ষেপ না নিলে এসএফআই রাজপথে আন্দোলন করবে। এই ঘটনার প্রতিবাদে কলেজে কলেজে পোষ্টারিং সহ পিকেটিং এর কর্মসূচি পালন করবে এসএফআই।"

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ganashakti