Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Shantipur Hospital                                                                                    শান্তিপুর হাসপাতালের শৌচাগারে বিনা চিকিৎসায় যুবকের মৃত্যুর অভিযোগ

Shantipur Hospital শান্তিপুর হাসপাতালের শৌচাগারে বিনা চিকিৎসায় যুবকের মৃত্যুর অভিযোগ

মানবিকতার ঘটনা ঘটল শান্তিপুর সরকারি হাসপাতালে। আধ ঘন্টা ধরে হাসপাতালের শৌচাগারে পরে ছিলো অসুস্থ যুবক। ডাকাডাকি করলেও কেউ এগিয়ে আসেনি তাকে উদ্ধার করতে। অবশেষে সেখানেই মৃত্যু হয় তার। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা তৈরী হয় শুক্রবার নদীয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল চত্বরে।

জানা যায়, মৃত যুবক রাজকুমার ঘোষ(৩৬)। শান্তিপুর থানার কাশ্যপ পাড়া এলাকার বাসিন্দা। তিনি এদিন সকালে সাইকেল চালিয়ে যাওয়ার সময় শারীরিক অসুস্থতা বোধ করেন। তিনি নিজেই হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলে মাঝপথে সাইকেল থেকে পরে যায়।

খবর পেয়ে তার মা ঘটনাস্থলে গিয়ে টোটো গাড়িতে চাপিয়ে তাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানের চিকিৎসক প্রাথমিক ভাবে তাকে শারীরিক নজরদাড়িতে রাখেন। সেখানে রাজকুমার ঘোষ নিজেই জানান তার পায়খানা পেয়েছে, কিন্তু তিনি বেড থেকে উঠতে অসমর্থ। তার পরিবারের পক্ষ থেকে সমস্যার কথা হাসপাতালের চিকিৎসক ও নার্সদের জানানো হয়।

কিন্তু হাসপাতাল সূত্রে জানানো হয়, তাদের কিছুই করার নেই। বেড থেকে অনেকটা দূরে বাথরুমেই নিয়ে যেতে হবে। এরপর তার স্যালাইন খুলে দেওয়া হয়। তার মা এবং দিদি কোনোরকমে ধরে তাকে বাথরুমে নিয়ে যায়।

তার শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিলো যে সেখানে গিয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এবং মেঝেতে লুটিয়ে পরেন। তার মা এবং দিদি অনেক চেষ্টা করেও তাকে সেখান থেকে তুলতে না পেরে কান্নাকাটি করে লোকজনকে ডাকতে থাকে। অভিযোগ তবুও তাদের ডাকে রাজকুমারকে উদ্ধার করতে কেউ এগিয়ে আসেনি। পরে খবর পেয়ে পরিবারের লোকেরা বাড়ি থেকে এসে তাকে সেখান থেকে তুলে বেডে নিয়ে আসে। অভিযোগ ঘটনার কিছুক্ষণ পরে সেখানকার চিকিৎসক জানান রাজকুমার ঘোষের মৃত্যু হয়েছে। তারপরেই হাসপাতাল কর্তৃপক্ষের চরম গাফিলতি ও অব্যবস্থার অভিযোগ তুলে কান্নায় ও ক্ষোভে ফেটে পরে মৃতের মা ও দিদি সহ পরিবার। তাদের দাবি, হাসপাতালের চিকিৎসক, নার্স সহ সেই সময়ে যারা কর্মরত ছিলেন তাদের সকলকে কঠোর শাস্তি দিতে হবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ganashakti