Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Sheikh Hasina India                                                                                    দিল্লিতে হাসিনার কর্মসূচিতে যুক্ত নয় ভারত, বলছে বিদেশ মন্ত্রক

Sheikh Hasina India দিল্লিতে হাসিনার কর্মসূচিতে যুক্ত নয় ভারত, বলছে বিদেশ মন্ত্রক

শেখ হাসিনার প্রকাশ্য মতবিনিময় কর্মসূচির সঙ্গে ভারত কোনোভাবেই যুক্ত নয়। তাঁর বক্তব্যে ভারতের সমর্থন রয়েছে, এমনও ধরে নেওয়া যাবে না।দিল্লিতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মসূচির ঠিক আগে এই অবস্থান জানিয়েছে ভারত।
বুধবার দিল্লিতে ফরেন করেনপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা হাসিনার।

বুধবার, ৫ আগস্ট, দু'বছর আগে এই দিনেই গণবিক্ষোভের জেরে বাংলাদেশ ছাড়তে হয়েছিল হাসিনাকে। দিল্লিতে আশ্রয় নেওয়ার পর সোশাল মিডিয়ায় বক্তব্য বিভিন্ন সময়ে জানিয়েছেন হাসিনা। বাংলাদেশ সরকার তার বিরোধিতাও করেছে। তবে গত দু'বছরে এবারই প্রথম সরাসরি জনসম্পর্ক কর্মসূচিতে অংশ নেওয়ার পরিকল্পনা করেছেন হাসিনা।
সংশ্লিষ্ট অংশের অনুমান, জনসম্পর্ক কর্মসূচিতে হাসিনা বাংলাদেশে ফেরার পরিকল্পনা ঘোষণা করতে পারেন। এই খবর প্রকাশ হওয়ার পর থেকে বাংলাদেশেও চাঞ্চল্য ছড়িয়েছে। ঢাকা এই মর্মে দিল্লিকে বলেছে যে হাসিনা বা তাঁর দল আওয়ামি লিগের কেউ যেন ভারত থেকে যেন রাজনৈতিক বক্তৃতা না দেন। আওয়ামি লিগ বাংলাদেশে নিষিদ্ধ রয়েছে। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, এই প্রশ্নে ভারতের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানাচ্ছে যে বাংলাদেশের তথ্য মন্ত্রক থেকে হাসিনার বক্তব্য প্রচার না করার জন্য সংবাদমাধ্যমে নির্দেশিকা পাঠানো হয়েছে।
মঙ্গলবার দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল এক প্রশ্নে ভারতেত অবস্থান জানিয়েছেন। তিনি বলেছেন, ''যে মতবিনিময় অনুষ্ঠানের উল্লেখ করা হচ্ছে তার আয়োজক একটি বেসরকারি প্রতিষ্ঠান। ভারত সরকারের কোনও সম্পর্ক নেই। এই আলোচনায় কোনও মতকে বৈধতাও দিচ্ছে না ভারত।''
সংবাদসংস্থা জানাচ্ছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবীর এই বিষয়ে ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর কাছে আপত্তি জানিয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ganashakti