Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
TMC                                                                                    বিধানসভায় ঋতব্রত, চলছে তৃণমূল ভাঙার জল্পনা

TMC বিধানসভায় ঋতব্রত, চলছে তৃণমূল ভাঙার জল্পনা

হিষ্কারের পরের দিন অভিষেকের বিরোধীতা করলেও মমতার স্তুতি শোনা গেলো ঋতব্রত ব্যানার্জির মুখে। সোমবার দল বিরোধী কাজের জন্য ঋতব্রত, সন্দীপনকে বহিষ্কার করেছে তৃণমূল। তারপর থেকেই তৈরি হয়েছে বিভিন্ন জল্পনা।সূত্রের খবর গতকাল ৫০ জন তৃণমূল বিধায়ক এমএলএ হোস্টেলে বৈঠক করেন। সেখান থেকে ঋতব্রত ব্যানার্জির নেতৃত্বে নতুন পরিষদীয় দল তৈরি হতে পারে বলে তৈরি হয়েছে জল্পনা।

মঙ্গলবার ঋতব্রত বিধানসভায় ঢোকার পরপরই আসেন মন্ত্রী তাপস রায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, তৃণমূল ভেঙে চুরমার হয়ে গিয়েছে। ফেসবুকে তাপস রায় লেখেন, 'তৃণমূল কংগ্রেস ভেঙে চুরমার। মহারাষ্ট্রের মতন অবস্থা হলো তৃণমূলের বিধানসভার স্পিকার এর কাছে প্রায় ৫০ জন টিএমসির বিধায়ক নিয়ে পৌঁছে গেছে ঋতব্রত খেলা হবে।'
তবে ঋতব্রত ৫০ জন বিধায়কের সই নিয়ে বিধানসভায় গিয়েছেন কি না সেই নিয়ে চলছে জল্পনা। এই জল্পনা উষ্কে দিয়ে তাপস রায় বলেন, অধ্যক্ষ বিধানসভায় নেই, তবে সচিবকে চিঠি দেওয়া যেতে পারে।
এদিন ঋতব্রত বলেন, মমতার তৃণমূল হাইজ্যাক হয়ে গিয়েছে। উলুবেড়িয়া পৌরসভা দুর্নীতির আখড়া। কর্পোরেট দল চালাচ্ছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ganashakti