Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Uttar Pradesh                                                                                    উত্তরপ্রদেশে বাড়ছে বিদ্যুতের মাশুল: জুন থেকে বিলে জুড়ছে অতিরিক্ত সারচার্জ, পকেটে টান সাধারণের

Uttar Pradesh উত্তরপ্রদেশে বাড়ছে বিদ্যুতের মাশুল: জুন থেকে বিলে জুড়ছে অতিরিক্ত সারচার্জ, পকেটে টান সাধারণের

ত্তরপ্রদেশের বিদ্যুৎ গ্রাহকদের ওপর ফের বাড়তে চলেছে খরচের বোঝা। 'ফুয়েল অ্যাডজাস্টমেন্ট চার্জ' মেকানিজমের অধীনে অতিরিক্ত সারচার্জ বসানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ পাওয়ার কর্পোরেশন লিমিটেড (UPPCL)। এর জেরে বিদ্যুতের বিল প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পাবে, যা সাধারণ মানুষের পকেটে বড় টান ফেলবে।

বিদ্যুৎ সংস্থার জারি করা নির্দেশিকা অনুযায়ী, আগামী বিলিং সাইকেলে এই অতিরিক্ত অর্থ আদায় করা হবে এবং জুন মাস থেকে ইস্যু করা বিদ্যুতের বিলে এই পরিবর্তন কার্যকর হবে। সাধারণ ট্যারিফের ওপর গ্রাহকদের আলাদাভাবে এই অতিরিক্ত 'জ্বালানি সারচার্জ' বা ফুয়েল সারচার্জ দিতে হবে।
আধিকারিকরা জানিয়েছেন, বিদ্যুৎ বণ্টন সংস্থাগুলির জ্বালানি এবং বিদ্যুৎ সংগ্রহে যে বাড়তি খরচ হয়েছে, তা পুষিয়ে নিতেই এই সারচার্জ ধার্য করা হচ্ছে। মূলত ফুয়েল অ্যাডজাস্টমেন্ট চার্জ মেকানিজমের মাধ্যমে বিদ্যুৎ সংস্থাগুলি জ্বালানি খরচ এবং বিদ্যুৎ কেনার খরচের ওঠানামা গ্রাহকদের কাছ থেকে আদায় করে থাকে।
মাশুল বৃদ্ধির এই সিদ্ধান্ত এমন এক সময়ে এল, যখন উত্তরপ্রদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোডশেডিং এবং বিদ্যুৎ ঘাটতির বিস্তর অভিযোগ উঠছে। গ্রীষ্মের ভরা মরসুমে বিদ্যুতের চাহিদা যখন তুঙ্গে, ঠিক সেই সময়ে এই জোড়া ধাক্কা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করেছে।
নতুন এই বিলিং কাঠামোর জেরে গৃহস্থালি, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং অন্যান্য গ্রাহকদের মাসিক বিদ্যুৎ খরচ একধাক্কায় বেশ কিছুটা বেড়ে যাবে।
বিদ্যুৎ গ্রাহক সংগঠনগুলি এই অতিরিক্ত বোঝা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তাদের যুক্তি, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার কারণে সাধারণ মানুষ এমনিতেই হিমশিম খাচ্ছেন, তার ওপর বিদ্যুতের বিল বৃদ্ধি আরও চাপ বাড়াবে। বেশ কয়েকটি জেলায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার ঘন ঘন অভিযোগের মধ্যে এই মাশুল বৃদ্ধির সময় নিয়েও প্রশ্ন তুলেছেন অনেক গ্রাহক।
যদিও উত্তরপ্রদেশ পাওয়ার কর্পোরেশন এই সিদ্ধান্তের সপক্ষে যুক্তি দিয়ে জানিয়েছে, নিয়ন্ত্রক বিধি মেনেই এই সারচার্জ আরোপ করা হচ্ছে। বিদ্যুৎ বণ্টন পরিকাঠামোর আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।
জুন মাস থেকে নতুন বিল হাতে এলেই রাজ্যজুড়ে বিদ্যুৎ গ্রাহকরা এই বর্ধিত মাশুলের আঁচ টের পেতে শুরু করবেন।
উল্লেখ্য বিজেপি শাসিত একাধিক রাজ্যে বিভিন্ন ভাবে মানুষের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানো হচ্ছে। নির্বাচনী প্রতিশ্রুতি হিসাবে সব রাজ্যেই বিনামূল্যে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ দেওয়ার কথা শোনা যায় বিজেপি নেতার মুখে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সময়ও এই একই প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। মানুষকে প্রতিশ্রুতি দিয়ে ধর্মের তাস খেলে ক্ষমতা দখল করেছে বিজেপি। কিন্তু ক্ষমতা দখলের পর প্রতিশ্রুতি পুরন করার বদলে মানুষের ওপর আর্থীক বোঝা চাপাচ্ছে তারা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ganashakti