Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Weather West Bengal                                                                                    ঝড় বৃষ্টিতে বাধা স্বাভাবিক জনজীবন, মৃত ৭

Weather West Bengal ঝড় বৃষ্টিতে বাধা স্বাভাবিক জনজীবন, মৃত ৭

ত কয়েক দিন ধরেই ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে। শুক্রবার আবহাওয়া দপ্তরের পূ্র্বাভাস উত্তর ওড়িশা সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্তার কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে। তাই আগামী ২ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে।

শুক্রবার দুপুরেই যেন নামলো সন্ধ্যা। হঠাৎ চারিদিক অন্ধকারে ছেলে গেল। নামলো ঝড়। তারপরই ঝেঁপে বৃষ্টি। কিছুক্ষণের বৃষ্টিতে ঠান্ডা হাওয়া বইতে থাকে, ঘণ্টায় ৮৮ কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে চলতে থাকে বৃষ্টি। সঙ্গে বজ্রপাতও। ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। ঝড় গাছ পড়ে, তার ছিঁড়ে প্রিন্সেপ ঘাটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এই খবরও পাওয়া গেছে। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। শহরের বিভিন্ন প্রান্তে গাছ উপড়ে পড়ার ঘটনা ঘটেছে। বিঘ্নিত হয়েছে বনগাঁ- শিয়ালদাহ বিভাগের ট্রেন চলাচল। মধ্যমগ্রাম স্টেশনের কাছে গাছ পড়ে ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় ট্রেন চলাচল ব্যাহত হয়। ঝড়ের তাণ্ডবে সাউথ সিটি মলের একাধিক কাঁচ ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে। কবি সুভাষ ও ক্ষুদিরাম স্টেশনের মাঝেও লাইনে গাছ পড়ে সাময়িকভাবে মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায়। ঝড়ে উড়ে যায় ক্ষুদিরাম মেট্রো স্টেশনের টিনের শেডও।
এদিন দুপুরে কালবৈশাখীর দাপটে লন্ডভন্ড হয়ে যায় হাওড়া শহরের বহু এলাকা। ঝড়ের সাথে প্রবল বৃষ্টিতে চরম অসুবিধায় পড়েন পথ চলতি সাধারণ মানুষ। এক ঘণ্টা ধরে চলা ঝড়ে ভেঙে পড়ে বহু গাছ, রাস্তার ধারে থাকা ইলেকট্রিক পোস্ট। ঝড়ের সাথে প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে হাওড়া কর্পোরেশন এলাকার বহু রাস্তাঘাট। ঝড়ের দাপটে যান চলাচল বন্ধ হয়ে যায়। হাওড়া ব্রিজ পেরিয়ে হাওড়া শহরে ঢোকার মুখে বঙ্কিম সেতুতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ইলেকট্রিক পোস্ট সেতুর রাস্তার ওপর। যান চলাচল বন্ধ হয়ে যায়। ব্যাপক জ্যামজটের সৃষ্টি হয়। ঝড়ের দাপট কমার পরে ঘটনাস্থলে পৌঁছায় হাওড়া সিটি পুলিশ ও হাওড়া কর্পোরেশনের সিভিক ডিফেন্সের কর্মীরা। খবর দেওয়া হয় সিইএসসি কর্মীদের। তারা এসে ভেঙে পড়া ইলেকট্রিক পোস্ট থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করলে আবারও যান চলাচল শুরু করে। ঝড়ের দাপটে ফরশোর রোডে একটি বাসের ওপর আচমকাই ভেঙে পড়ে ইলেকট্রিক পোস্ট। আতঙ্কিত হয়ে পড়েন বাসের মধ্যে থাকা চালক ও অন্যান্যরা। বাস থেকে নেমে আসেন তারা। অল্পের জন্য বড়সড দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় তারা। হাওড়া নেতাজি সুভাষ রোডে ঝড়ের দাপটে রাস্তায় ভেঙে পড়ে গাছ। গাছ ভেঙে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ঘটনা খবর পাওয়ার দীর্ঘক্ষণ বাদে ঘটনাস্থলে পৌঁছায় সিভিক ডিফেন্সের কর্মীরা। ভাঙ্গা গাছ সরালে যান চলাচল স্বাভাবিক হয়। হাওড়া শহরের বাসিন্দাদের অভিযোগ রাস্তার ধারে থাকা ইলেকট্রিক পোস্ট গুলোর কোন রক্ষণাবেক্ষণ করা হয়না। কয়েক বছর আগে বৃষ্টির জল জমে থাকায় হাওড়া কর্পোরেশনের সামনে ইলেকট্রিক পোস্টে হাত দিতে গিয়ে মৃত্যু হয় এক ব্যক্তির। অরক্ষিত অবস্থায় ইলেকট্রিক পোস্ট গুলি থাকায় বারেবারে দুর্ঘটনা ঘটে যাবার পরও কোন হুস নেই জেলা প্রশাসনের এই অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা।

এদিন ঝড়ের দাপটে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজ্যে মোট ৭জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে কলকাতাতেই ২জনের মৃত্যু হয়েছে। হাওড়া, হুগলি, দুই পরগণা, মেদিনীপুরে প্রচুর ক্ষতি হযেছে। বাড়ি ভেঙেছে। ৭ জন মারা গেছেন। মুখ্যমন্ত্রী বলেন, সরকারের তরফ থেকে পরিবারপিছু ৪ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদেরও ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও তিনি জানান।
আউট্রাম ঘাটের কাছে আম কুড়োতে গিয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। ঝড়ের দাপটে গাছের ডাল ভেঙে চক্ররেলের ওভারহেড তার ছিঁড়ে যায়। আর লেগে যায় আগুন। তার জেরেই মৃত্যু হয় ওই যুবকের। চেতলার প্রিতম্বর ঘটক লেনে পুরনো বাড়ির ছাদের প্যারাপেট দেওয়াল পড়ে গিয়ে এক যুবকের মৃত্যু হয়। নিহত ওই যুবকের নাম প্রবীন কুমার ঠাকুর (৩৬)। নেতাজী নগরে শ্রীগুরু আশ্রমের কাছে একটি গাছ ভেঙে বিজয় কৃষ্ণ রানা (২৯) ও বৃষ্টি রানা সাহা (১৮) নামের দুই যুবক-যুবতী গুরুতর জখম হন।
সকাল থেকে ঘন কালো মেঘে ছেয়ে ছিল আকাশ। প্রায় দু আড়াই ঘন্টার অবিরাম বৃষ্টি পুরুলিয়া জেলা জুড়ে। রাস্তাঘাট প্রায় জনশূন্য। গত কয়েকদিন ধরে তীব্র গরমে নাভিশ্বাস ছুটেছিল পুরুলিয়া জেলাবাসীর। সেই গরম থেকে সাময়িক স্বস্তি পেল জেলাবাসী সকাল থেকে অবিরাম বৃষ্টিপাতের জেরে মৃদু ঠান্ডা হাওয়া বইছে জেলায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, উত্তরবঙ্গের মালদহ ও দুই দিনাজপুরসহ একাধিক জেলাতেও ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ganashakti