Dailyhunt
jonorob media 3 years ago
আন্তর্জাতিক বধিরতা দিবস2022,,,, বধিরতা, তাদের চ্যালেঞ্জ এবং সম্ভাবনা সম্পর্কে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে *আন্তর্জাতিক বধিরতা সপ্তাহ* পালন করলঅণ্বেষা ,কলকাতায় প্রতি বছর অণ্বেষণ এই অনুষ্ঠানের আয়োজন করে আসছে। অন্বেষা যাদবপুরের ইন্দুমতী সভাগৃহে শ্রবণ অসুবিধাযুক্ত শিশু এবং ব্যক্তিদের *সাংস্কৃতিক অনুষ্ঠান* আয়োজন করে। নৃত্য, আবৃত্তি, অঙ্কন এর সাথে মূকাভিনয় দর্শকদের মাতিয়ে মাতিয়ে রাখে। বিগত দুবছর করোনা অতিমারীতে স্তব্ধ জীবনকে চালু রেখেছিল যারা - সেই কোভিড যোদ্ধাদের প্রতি স্মরণ । শিক্ষা, খেলাধুলা, কর্মসংস্থান এবং সৃজনশীল শিল্পে উল্লেখযোগ্য কৃতিত্বের জন্য চারজন বধির তরুণ তরুণীকে *নক্ষত্র সম্মান প্রদান* করা হয়।
অনুষ্ঠান শেষে সাংকেতিক ভাষায় জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এই সভাগৃহে শতাধিক দর্শক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন (দুই বধিরতাযুক্ত ব্যক্তি -) স্নেহা দাশগুপ্ত এবং অর্ণব কুমার ভট্টাচার্য। অন্বেষা কলকাতা সবসময় বিভিন্ন অনুষ্ঠানগুলিতে শিশু এবং শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের সাফল্য তুলে ধরার চেষ্টা করে, তারা যে অনেক ক্ষেত্রে সক্ষম সেই বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে এই ধরণের প্রয়াস।

Dailyhunt
Disclaimer: This content has been published by the user directly on Dailyhunt, an intermediary platform. Dailyhunt has neither reviewed nor has knowledge of such content. Publisher: jonorob media