আজ মায়াপুরে এই গ্রন্থটির আনুষ্ঠানিক শুভ উন্মোচন করেন ইস্কনের পক্ষ থেকে জয়প্রতাকা স্বামী,গুরুপ্রসাদ প্রভু, গৌরাঙ্গ দাস প্রভু প্রমুখ সাধুবর্গ সম্পাদক ড.শান্তনু দে'এর উপস্থিতিতে। ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টার এই ধরণের গবেষণামূলক প্রচেষ্টায় উদ্যোগ গ্রহন করেছে।
রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও ধর্মকেন্দ্রিক ইতিহাস চর্চার গবেষক ডক্টর শান্তনু দে বলেন, বইটি গৌড়ীয় বৈষ্ণব ভক্তদের এবং সমাজ বিজ্ঞানের ছাত্র, গবেষক এবং যারা ঔপনিবেশিক বাংলার ধর্মীয় ইতিহাস সম্পর্কে জানতে আগ্রহী তাদের কাছে একটি অমূল্য সম্পদ ।