মেষ : প্রতিটি কাজে মনোনিবেশ করার চেষ্টা করুন। আপনি যে লক্ষ্যগুলি স্থির করেছেন, সেগুলি কতটা পূর্ণ হয়েছে, কতটা হওয়া বাকি তা দেখার জন্য এটি আদর্শ সময়।
বৃষ : আজ বৃষ রাশির জাতক জাতিকার দিনটি বিশেষ ভাল যাবে না। পাওনাদারের তাগাদা আসতে পারে। কোনও ব্যাঙ্ক ঋণ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেবেন না আজ। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন।
মিথুন : মিথুন রাশির জাতক জাতিকার দিনটি ভাল যাবে না। শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ যেতে পারে। মানসিক অস্থিরতার কারণে কাজে বারবার ভুল হতে পারে।
কর্কট : কর্কট রাশির জাতক জাতিকার দিনটি ভাল যাবে না।
কর্মস্থলে সহকর্মীদের আচরনে সন্তুষ্ট হতে পারবে না। ব্যবসায়ীরা তথ্য বিভ্রাটের শিকার হতে পারেন।
সিংহ : অংশিদারী বা যৌথ ব্যবসায় কিছু লোকসানের আশঙ্কা রয়েছে। জীবন সাথীর মন মেজাজ ভালো যাবে না। অকারণে দাম্পত্য কলহের শিকার হতে পারেন।
কন্যা : উচ্চাকাঙ্ক্ষী জাতকরা একটি ভাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, এ ক্ষেত্রে ব্যক্তিগত জীবনের ওপর নজর দিন বেশি। পাশাপাশি পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত হন।শুক্রের গতির কারণে জীবনে তাত্ক্ষনিক পরিবর্তন হতে পারে।
তুলা : সময়ের এবং ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার স্বাস্থ্যের জন্য পরিকল্পনা শুরু করুন, ডায়েট প্ল্যান করুন। তবে না খেয়ে থাকা নয়, স্বাস্থ্যকর খাবার খান, ব্যায়াম করুন। বুধ আপনার জীবন ধারায় উন্নতি আনতে আপনাকে উত্সাহিত করবে।
বৃশ্চিক : আপনার সামাজিক জীবন এবং মানসিক অবস্থার উন্নতি হবে। সামাজিক জীবন এবং মানসিক নীতিবোধের পরিবর্তন আসবে। নিজের জন্য সময় দিন, পরের সপ্তাহের মাঝামাঝিতেই পরিবর্তন বুঝতে পারবেন।
ধনু : বাচ্চাদের সঙ্গে সময় কাটাবেন। কোনও আত্মীয়ের সঙ্গে মতভেদ হতে পারে। ভেবে চিন্তে কথা বলুন। দাম্পত্য জীবন ভালো কাটবে। আটকে থাকা কাজ পুরো হবে। শিক্ষার্থীদের প্রচেষ্টা সফল হবে। পেটের সমস্যা দেখা দিতে পারে।
মকর : নিজের জেদ নিয়ন্ত্রণে রাখুন। বিচার-বুদ্ধি ব্যবহার করলে অতিরিক্ত ধন লাভ করতে পারেন। ব্যবসার ক্ষেত্রে নতুন চুক্তি স্বাক্ষরিত হতে পারে। ধন লাভের সম্ভাবনা রয়েছে।
কুম্ভ : নিজের সমস্ত প্রয়োজন পুরো করবেন। কাউকে ঋণ দিয়ে থাকলে সেই টাকা আজ ফেরত পাবেন। হঠাত্ই কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন। অতিথি সমাগম হতে পারে।
মীন : জীবনসঙ্গীর স্বাস্থ্যের যত্ন নিন। লগ্নিতে সাবধানতা অবলম্বন করুন, প্রয়োজনে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিতে পিছপা হবেন না। দাম্পত্য জীবন ভালো কাটবে। শিক্ষার্থীরা পরীক্ষা অথবা প্রতিযোগিতায় সফল হবেন। চোখের সমস্যা দেখা দিতে পারে। বন্ধুদের কাছ থেকে অর্থ লাভ হতে পারে। ব্যয় বাড়বে।

