Dailyhunt
কেন্দ্র-রাজ্য সংঘাত,নভেম্বরে রেশন পাবে না রাজ্য

কেন্দ্র-রাজ্য সংঘাত,নভেম্বরে রেশন পাবে না রাজ্য

GNE NEWS DESK:আবারও সংঘাতে জড়িয়ে পড়ল কেন্দ্র রাজ্য। যার জেরে নভেম্বরে রেশন পাবে না রাজ্য। রাজ্য কে চিঠি দিয়ে এমনটাই জানিয়েছে কেন্দ্র। ফলে রেশন নিয়ে প্রকাশ্যে চলে এলো দুই পক্ষের সংঘাত।

খাদ্যদপ্তরের মুখ্যসচিবকে কেন্দ্রের তরফ থেকে পাঠানো চিঠিতে জানানো হয়েছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় আগামী নভেম্বর মাসের রেশন রাজ্যকে দেবে না কেন্দ্র। চিঠিতে এর সমস্ত দোষ রাজ্যের উপরেই চাপিয়েছে কেন্দ্র। জানানো হয়েছে এই ব্যপারে রাজ্যের তরফে কোন তথ্য দেওয়া হয়নি, তাই নভেম্বরে রেশন পাবে না রাজ্য।

করোনা আতিমারির জন্য লকডাউন ঘোষণার পরেই গরীবের বিনামূল্যে রেশন সামগ্রী বিতরণ করার কথা বলা করা হয়।

সেই মত প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার ঘোষণা করা হয়।যা পরবর্তীতে নভেম্বর মাস পর্যন্ত বাড়ানো হয়েছে। কিন্তু কেন্দ্রের অভিযোগ রাজ্যের পক্ষ থেকে তথ্য না দেওয়ায় কারনে নভেম্বরে রেশন পাবে না রাজ্য।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: GNE Bangla