GNE NEWS DESK:মার্কিন নির্বাচনের আগেই ভোট দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৪ অক্টোবর) ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে তিনি ভোট দিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald trump)।
আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণের দিন। তবে এবার রেকর্ডসংখ্যক মার্কিন নাগরিক এবার আগাম ভোট দিচ্ছেন। এবার সেই কাতারেই যোগ দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।
মূলত নির্বাচনের দিনে ভিড় এড়াতেই করোনাভাইরাস মহামারির মধ্যে অনেক মার্কিন নাগরিক এবার আগাম ভোটে উত্সাহী হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ১০ দিন আগেই আগাম ভোট দিয়েছেন দেশটির পাঁচ কোটিরও বেশি নাগরিক।
গত এক শতাব্দীর মার্কিন নির্বাচনের ইতিহাসে এবারেই সবচেয়ে বেশি আগাম ভোট দিয়েছেন মার্কিন ভোটাররা।
শুক্রবার (২৩ অক্টোবর) পর্যন্ত ব্যালটে সিল মেরেছেন ইতোমধ্যে পাঁচ কোটি ৩৫ লাখের বেশি ভোটার। এদিকে করোনাভাইরাসের বাড়বাড়ন্তের মধ্যেও নির্বাচনী প্রচারণা আরও জোরদার করেছেন প্রধান দুই প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন।
তৃতীয় ও চূড়ান্ত টিভি বিতর্কের এক দিন পরই শুক্রবার ছয় 'ব্যাটল গ্রাউন্ড' রাজ্যের অন্যতম ফ্লোরিডায় চতুর্থবারের মতো প্রচারণা চালান ট্রাম্প। বসে নেই বাইডেনও। বিতর্কের পরদিন নিজ রাজ্য ডেলাওয়ারে প্রচারণায় যোগ দেন তিনি। আগাম ভোট দেবেন প্রধান দুই প্রার্থীই। শনিবার (ভারতীয় সময় রোববার) ট্রাম্প ব্যাটেল গ্রাউন্ড রাজ্য ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ কেন্দ্রে নিজের ভোট দেবেন। বাইডেন ভোট দেবেন আরেক গুরুত্বপূর্ণ রাজ্য পেনসিলভানিয়ায়।
শেষ ১০ দিনে গুরুত্বপূর্ণ রাজ্যগুলোকে প্রচারণার কেন্দ্র বানিয়েছেন দুই প্রার্থী। বাইডেনকে সহায়তা করতে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা নির্বাচনী প্রচারণা করতে যাচ্ছেন ফ্লোরিডায়।

