Dailyhunt
পশ্চিমবঙ্গের করোনা আপডেট ২৪/১০/২০২০

পশ্চিমবঙ্গের করোনা আপডেট ২৪/১০/২০২০

GNE NEWS DESK : আজ ২৪শে অক্টোবর ২০২০ পশ্চিমবঙ্গ রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিনে বলা হয়েছে গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে ৪,১৪৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, এবং ৩,৭৫৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ডিসচার্জ রেট ৮৭.৪৯%। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসজনিত কারণে মৃত্যু হয়েছে ৫৯ জনের।

পশ্চিমবঙ্গের ২৪শে অক্টোবর ২০২০ এর রিপোর্ট করা তথ্য অনুযায়ী করোনা ভাইরাসজনিত কারণে পশ্চিমবঙ্গে মোট মৃত্যুর সংখ্যা ৬,৪২৭। করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৩,৪৫,৫৭৪। করোনা ভাইরাস থেকে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩,০২,৩৪০ জন। বর্তমানে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩৬,৮০৭ জন।

গত ২৪ ঘণ্টায় ৪৪,৭২৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে, এবং এখন পর্যন্ত পরীক্ষিত মোট নমুনার সংখ্যা ৪২,৫৫,৮০১ টি। মোট নমুনা পরীক্ষার ল্যাবরেটরির সংখ্যা ৯২* । মোট সরকারি কোয়ারেন্টাইন সেন্টারের সংখ্যা ৫৮২ টি, এবং তাতে রয়েছেন ২,৩৯৪ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইন সেন্টারে মোট ৯৪,৮২২ জন রয়েছেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: GNE Bangla