Dailyhunt
Aditya Roy Kapur New Girlfriend: অনন্যা অতীত, এই সুন্দরী নায়িকার সঙ্গে আশিকিতে মজে আদিত্য! বলিউডে শুরু ফিসফাস

Aditya Roy Kapur New Girlfriend: অনন্যা অতীত, এই সুন্দরী নায়িকার সঙ্গে আশিকিতে মজে আদিত্য! বলিউডে শুরু ফিসফাস

Aditya Roy Kapur New Girlfriend: বলিউডে সম্পর্কের ভাঙা-গড়া লেগেই থাকে। কিন্তু যখন আদিত্য রায় কাপুর আর তারা সুতারিয়ার মতো দুই 'সিঙ্গল' হার্টথ্রবের নাম একসঙ্গে জড়িয়ে যায়, তখন গুঞ্জন থামানো দায়। ফিল্মফেয়ার-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, বি-টাউনের নতুন 'পাওয়ার কাপল' হতে চলেছেন আদিত্য ও তারা।

আর এই খবর ঘিরেই এখন তোলপাড় নেটদুনিয়া।

অনন্যা-আদিত্যর সেই বিচ্ছেদ:

বছর দুয়েক ধরে চুটিয়ে প্রেম করার পর গত ২০২৪-এর এপ্রিলেই অনন্যা পাণ্ডে আর আদিত্যর সম্পর্কে ইতি পড়েছিল। অনন্যার 'ক্রিপ্টিক' সোশ্যাল মিডিয়া পোস্ট বা ট্র্যাভেল ছবি- সবকিছুতেই ফুটে উঠেছিল বিচ্ছেদের যন্ত্রণা। পরে বিভিন্ন সাক্ষাৎকারে অনন্যা জানিয়েছিলেন, পুরোনো সম্পর্কের মায়া কাটিয়ে তিনি এখন নিজের কাজ আর পোষ্যকে নিয়েই ব্যস্ত। যদিও আদিত্য এই বিচ্ছেদ নিয়ে বরাবরই মৌনব্রত পালন করেছেন, তবে তাঁর 'সিঙ্গল' স্ট্যাটাস নিয়ে জল্পনার শেষ ছিল না।

তারার জীবনেও কি বসন্ত?

অন্যদিকে, বীর পাহাড়িয়ার সঙ্গে তারা সুতারিয়ার প্রেম নিয়ে এক সময় উত্তাল ছিল টলিপাড়া। কিন্তু চলতি বছরের শুরুতেই (জানুয়ারি ২০২৬) সেই সম্পর্কেও ভাঙন ধরে। শোনা যায়, এপি ধিলোঁর কনসার্টে তারার পারফরম্যান্স এবং ঘনিষ্ঠতা নিয়ে বীরের সঙ্গে তাঁর মনোমালিন্য শুরু হয়। যদিও তারা সেই জল্পনা উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু সাম্প্রতিক রিপোর্ট বলছে বীর এখন তারার জীবনে 'প্রাক্তন'।

আদিত্য-তারা: নতুন রসায়ন:

মুম্বইয়ের বিভিন্ন পার্টি থেকে শুরু করে ঘরোয়া আড্ডা- ইদানীং প্রায়ই আদিত্য ও তারাকে একসঙ্গে দেখা যাচ্ছে। 'ফিল্মফেয়ার' দাবি করেছে যে, তাঁদের ঘনিষ্ঠ মহলের মতে দুজনে একে অপরের সান্নিধ্য বেশ উপভোগ করছেন। আদিত্যর মার্জিত স্বভাব আর তারার গ্ল্যামারাস উপস্থিতি- নেটিজেনরা ইতিমধ্যেই তাঁদের জুটিকে 'পারফেক্ট' তকমা দিয়েছেন।

নিছকই বন্ধুত্ব নাকি সিরিয়াস প্রেম?

দুই তারকা এখনও মুখে কুলুপ এঁটেছেন চর্চিত প্রেম নিয়ে, কিন্তু ওই যে কথায় আছে যা রটে তার কিছু তো বটে। তবে অনন্যা পাণ্ডে আর বীর পাহাড়িয়ার অধ্যায় যে এখন তাঁদের জীবনে অতীত, তা তাঁদের ঘনঘন একসঙ্গে উপস্থিতিই বলে দিচ্ছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: HindustanTimes Bengali