Chirodini Tumi Je Amar: অনেক ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকটি। তবে বারবার স্লট পাল্টানো হলেও এই ধারাবাহিক গল্পে এমন কিছু মোড় ঘোরানো পর্ব নিয়ে আসছে, যাতে করে এই ধারাবাহিক নিয়ে মানুষের জল্পনা থামছে না।
কিছুদিন আগেই শুনতে পাওয়া গিয়েছিল 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিক আর কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে।
এই জল্পনা কল্পনার মধ্যেই এবার প্রকাশ্যে এল ধারাবাহিকের নতুন প্রমো, যা দেখে রীতিমতো চমকে গেলেন দর্শকরা।
ধারাবাহিকের প্রমো প্রসঙ্গে
ধারাবাহিকের যে নতুন প্রমো প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে, আর্য রাজনন্দিনীর খুনিকে সনাক্ত করতে পেরেছে। কিন্তু সে যে আর্যর ভীষণ কাছের বন্ধু। হাতে বন্দুক থাকলেও আর্য যেন বিশ্বাস করতেই পারছে না যে তার খুব কাছের বন্ধু কিঙ্কর রাজনন্দিনীর খুনি। যে বন্ধুকে সে নিজের প্রাণের থেকে বেশি বিশ্বাস করেছিল সে যে এত বড় কাজ করতে পারবে তা ভেবেই যেন হাত-পা কাঁপছে আর্যর।
কিন্তু আর্য যাই বলুক না কেন কিঙ্কর কিছুতেই মানতে নারাজ সে খুনি। সে বারবার বলে সে তার বন্ধুর ভালো চেয়েছে কখনও খারাপ চাইনি। কিন্তু সেই কথায় কান দিতে নারাজ আর্য। আর্যর কাছে 'বন্ধু' শব্দটার মানেই যেন পাল্টে গিয়েছে। এদিকে বন্ধুর চোখে অবিশ্বাস দেখে নিজেকে শেষ করতে চাই কিঙ্কর। তাহলে কি সে সত্যি কথা বলছে? রাজনন্দিনীর খুনি কি তাহলে অন্য কেউ? কেউ কি ইচ্ছাকৃতভাবে দুজনের মধ্যে বিভেদ আনতে চাইছে?
মোড় ঘোরানো এই পর্ব দেখতে পাওয়া যাবে আগামী ১৩ এবং ১৪ মে। 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকের এই নতুন প্রমো দেখে কিন্তু ভীষণ খুশি দর্শকরা। আগামী দিনে ধারাবাহিকের গল্প যে বেশ ভালই রোমাঞ্চকর হতে চলেছে তা এক কথায় বিশ্বাস করছেন দর্শকরা।

