Milan Hobe Koto Dine New Time: 'ভোলে বাবা পার কারেগা' ধারাবাহিকের দ্বিতীয় সিজন শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই বিকেল ৫টা ৩০ মিনিটে সেটি দেখানোর সিদ্ধান্ত নিয়েছিল স্টার জলসা। যদিও ধারাবাহিকের প্রথম পর্ব যখন শুরু হয়েছিল তখন এই সময়েই সম্প্রচারিত হত ধারাবাহিকটি, পরে স্লট পরিবর্তন হয়।
কিন্তু রাহুলের এন্ট্রিতে আবার পুরনো স্লট ফিরে পেয়েছিল ধারাবাহিক।
কিন্তু বর্তমান কঠিন পরিস্থিতির ফলে বন্ধ হয়ে গিয়েছে 'ভোলে বাবা পার কারেগা'। রাহুলের মৃত্যুর এক সপ্তাহের মধ্যে ধারাবাহিকের তৃতীয় সিজন শুরু করার ফলে দর্শকদের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল চ্যানেলকে, তাই তড়িঘড়ি ধারাবাহিকটি বন্ধ করার সিদ্ধান্ত নেয় চ্যানেলে।
এবার 'ভোলে বাবা পার কারেগা' ধারাবাহিকের সেই স্লটে দেখানো হবে 'মিলন হবে কত দিনে'। আগামী ১৩ এপ্রিল থেকে প্রতিদিন ৫ঃ৩০ মিনিটে সম্প্রচারিত হবে এই ধারাবাহিকটি। এলা ও গোরার ভালোবাসার সেই গল্প এবার থেকে দেখানো হবে নতুন সময়ে।
ইতিমধ্যেই ধারাবাহিকের নতুন প্রমো মুক্তি পেয়েছে যেখানে দেখা যাচ্ছে, এলা অর্থাৎ শোলাঙ্কি রায় তার স্বামী গোরা অর্থাৎ গৌরব চট্টোপাধ্যায়কে ছেড়ে চলে যায়। রেখে যায় একটি চিঠি যেখানে নিজের মনের সব কথা উজাড় করে লিখে দেয় সে। চিঠিটা পেয়ে গোরা এলাকে খুঁজতে যাবে কিনা, অবশেষে দুজনের পর এক হবে কিনা সেটা দেখানো হবে পরবর্তী পর্বে।
কিছুদিন আগেই কম টিআরপি- র জন্য ধারাবাহিকটি বন্ধ হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছিল সর্বত্র। যদি আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে আপাতত বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করেই হয়তো ধারাবাহিকটি এই মুহূর্তে বন্ধ করবে না চ্যানেল, অন্তত নতুন স্লট আসার পর সেটাই মনে হচ্ছে।
এদিকে 'মিলন হবে কত দিনে' দেখানো হত ০৯:৩০ মিনিটে, যে জায়গায় দেখানো হবে 'প্রতিজ্ঞা' নামের একটি নতুন ধারাবাহিক। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রণজয় বিষ্ণু এবং অভিকা মালাকারকে।

