Shah Rukh Khan: শাহরুখ খান একাধিকবার কলকাতা শহর নিয়ে নিজের ভালোবাসা ব্যক্ত করেছেন। শুধু তাই নয়, আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের মালিক তিনি। সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়েরও খুব প্রিয়। ফলে শহরে যাতায়াত লেগেই থাকে। তবে জানেন কি, কলকাতার এই বিশেষ রেস্তোরাঁর খাবার বড্ড প্রিয় বাদশার।
এমনকী, শহরে এলে এই রেস্তোরাঁর খাবার খান। তাঁর ফ্লাইট যখন কলকাতা থেকে মুম্বই যাত্রা করে, তখন সেখানে ক্যাটারিংয়ের দায়িত্বেও থাকে এই রেস্তোরাঁই।
কলকাতার এই রেস্তোরাঁটি হল চাউম্যান। সম্প্রতি ২৪ ঘণ্টাকে দেওয়া এক সাক্ষাৎকারে চাউমানের কর্ণধার বলেন, 'শাহরুখ খানের সঙ্গে চাউম্যানের সম্পর্ক বলতে যেরকম লক্ষ লক্ষ লোক আমাদের কাস্টমার, সেরকমই আমরা প্রিভিলেজড যে মিস্টার খান-ও আমাদের খাবার খান। আর একবার নয় একাধিকবার। উনি যখন কলকাতায় আসেন নাইটরাইডার্সের ম্যাচে বা বিভিন্ন ফেস্টিভ্যালে এসেছেন, ফেরত যাওয়ার সময় ওঁর ফ্লাইটে আমরা ক্যাটারিং করেছি। তাই বারবার উনি খেতে চান আর আমরা খাবার দিতে থাকি। আর উনি এত ভালো মানুষ যে, প্রতিবার আমাদের জন্য একটা করে হাতে লেখা নোট শেয়ার করেন। ওটা আমাদের কাছে প্রাইসলেস।' তা শাহরুখ খানের প্রিয় চাইনিজ খাবার কী? জানা গেল, প্রন, ল্যাম্ব, চিকেন, উডন নুডলস বেশি পছন্দ করেন। সবকিছু মিলিয়ে মিশিয়ে খান।
প্রসঙ্গত, শাহরুখ খান একবার সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে খাবার নিয়ে কোনো সময়তেই খুব একটা বাহানা নেই তাঁর। তিনি মূলত দিনে একবারই ভারী খাবার খান (OMAD - One Meal A Day)। ৬০-এর কাছাকাছি বয়সেও নিজেকে ফিট রাখতে তিনি খুব সাধারণ খাবার যেমন-ছোলা, গ্রিলড চিকেন, ব্রোকলি, গ্রিল ভেজিটেবলস, মাঝেমাঝে ডাল থাকে শাহরুখ খানের পাতে। সঙ্গে নিয়মিত শরীরচর্চা। যতই কাজের চাপ থাক, বাড়ি ফিরে ফ্রেশ হয়ে শরীরচর্চা করেন, তারপর ঘুমোতে যান।
কাজের সূত্রে, এরপর শাহরুখ খানকে দেখা যাবে কিং সিনেমায়। যেখানে বেশ লম্বাচওড়া স্টারকাস্ট। থাকছেন তাঁর মেয়ে সুহানা খান, অভিষেক বচ্চন, অভয় ভার্মা, অভিষেক বচ্চন। বিশেষ ভূমিকায় দীপিকা পাড়ুকোন ও রানী মুখার্জিও রয়েছেন। ২০২৬ সালের শেষার্ধ ছবি মুক্তির সম্ভাবনা রয়েছে। কিং খানকে শেষ দেখা গিয়েছিল রাজকুমার হিরানি-র ডাঙ্কিতে। ২০২৪ সালে তিনটে ছবি মুক্তি পায়-পাঠান, জওয়ান আর ডাঙ্কি। এর মধ্যে পাঠান ও জওয়ান ৫০০ কোটির ঘর অতিক্রম করে।

