Dailyhunt
South Point School in CBSE 10th Result: CBSE দশমে ৯৯.৬% নম্বর পেল সাউথ পয়েন্টের ৩ পড়ুয়া, ৪৯০ নম্বর ছুঁল ১৮৮, টপার কারা?

South Point School in CBSE 10th Result: CBSE দশমে ৯৯.৬% নম্বর পেল সাউথ পয়েন্টের ৩ পড়ুয়া, ৪৯০ নম্বর ছুঁল ১৮৮, টপার কারা?

South Point School in CBSE 10th Result: সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় নিজেদের ট্র্যাডিশন বজায় রাখল কলকাতার সাউথ পয়েন্ট স্কুল। বোর্ড পরীক্ষার ফলপ্রকাশের পরে স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এবার দশম শ্রেণির বোর্ড পরীক্ষা দিয়েছিল মোট ৭৩২। সর্বোচ্চ নম্বর উঠেছে ৪৯৬ (পূর্ণমান ৫০০)।

একজন বা দু'জন, সাউথ পয়েন্টের তিনজন পড়ুয়ার প্রাপ্ত নম্বর ছুঁয়েছে ৪৯৬। অর্থাৎ ৯৯.২ শতাংশ নম্বর পেয়েছে তারা। সার্বিকভাবে স্কুলের গড় প্রাপ্ত নম্বর ৮৭ শতাংশের বেশি বলে সাউথ পয়েন্ট কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।

CBSE দশমের বোর্ড পরীক্ষায় সাউথ পয়েন্ট স্কুল

১) মোট পরীক্ষার্থী: ৭৩২ জন।

২) ৯৫ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে: ১৮৮ জন। যা শতাংশের বিচারে ২৫.৬৯ শতাংশ।

৩) ৯০ শতাংশ থেকে ৯৪.৮ শতাংশের মধ্যে নম্বর পেয়েছে: ১৯৪ জন। যা শতাংশের বিচারে ২৬.৫১ শতাংশ।

৪) ৮০ শতাংশ থেকে ৮৯.৮ শতাংশের মধ্যে নম্বর পেয়েছে: ২০১ জন। যা শতাংশের বিচারে ২৭.৪৫ শতাংশ।

৫) ৭০ শতাংশ থেকে ৭৯.৮ শতাংশের মধ্যে নম্বর পেয়েছে: ৯১ জন। যা শতাংশের বিচারে ১২.৪৩ শতাংশ।

৬) ৭০ শতাংশের নীচে নম্বর পেয়েছে: ৫৮ জন। যা শতাংশের বিচারে ৭.৯২ শতাংশ।

৭) স্কুলের গড় নম্বর (শতাংশের নিরিখে); ৮৭.৩৩ শতাংশ।

সাউথ পয়েন্টের স্কুলের টপারদের তালিকা

১) শীর্ষজিৎ মুখোপাধ্যায়: প্রাপ্ত নম্বর ৪৯৬ (৯৯.২ শতাংশ)।

২) অরুণিমা দাস: প্রাপ্ত নম্বর ৪৯৬ (৯৯.২ শতাংশ)।

৩) স্নেহসিক্ত দাস: প্রাপ্ত নম্বর ৪৯৬ (৯৯.২ শতাংশ)।

৪) ইশান ঘটক: প্রাপ্ত নম্বর ৪৯৫ (৯৯ শতাংশ)।

৫) প্রীতম সরকার: প্রাপ্ত নম্বর ৪৯৪ (৯৮.৮ শতাংশ)।

৬) সূর্যাশিস সেনগুপ্ত: প্রাপ্ত নম্বর ৪৯৩ (৯৮.৬ শতাংশ)।

৭) আদিত্য বন্দ্যোপাধ্যায়: প্রাপ্ত নম্বর ৪৯৩ (৯৮.৬ শতাংশ)।

৮) রিডা মণ্ডল: প্রাপ্ত নম্বর ৪৯৩ (৯৮.৬ শতাংশ)।

৯) অর্ণব সাহা: প্রাপ্ত নম্বর ৪৯৩ (৯৮.৬ শতাংশ)।

১০) দেবকল্প ভট্টাচার্য: প্রাপ্ত নম্বর ৪৯৩ (৯৮.৬ শতাংশ)।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: HindustanTimes Bengali