SSC CGL 2025 cut-offs: স্টাফ সিলেকশন কমিশনের (এসএসসি) কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের (সিজিএল) 'ফার্স্ট রাউন্ড অফ টেনটেটিভ অ্যালোকেশন'-র (FRTA) তালিকা প্রকাশিত হল। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in-তে সেই তালিকা প্রকাশিত হয়েছে। এমনিতে গত ১৮ ডিসেম্বর সিজিএল টিয়ার-১ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছিল।
তারপর ১৮ জানুয়ারি এবং ১৯ জানুয়ারি হয়েছে সিজিএল টিয়ার-২ স্তরের পরীক্ষা।
'ফার্স্ট রাউন্ড অফ টেনটেটিভ অ্যালোকেশন'-র (FRTA) কী?
আসলে 'ফার্স্ট রাউন্ড অফ টেনটেটিভ অ্যালোকেশন' হল একটি নির্বাচন প্রক্রিয়া, যা ৩ মার্চের প্রকাশিত বিজ্ঞপ্তির ভিত্তিতে সম্পন্ন হয়েছে। এই প্রক্রিয়ার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল এতে ব্যবহৃত 'স্লাইডিং মেকানিজম', যা যোগ্য প্রার্থীদের তাঁদের পছন্দ এবং মেধার ভিত্তিতে সেরা পদ পেতে সাহায্য করে। এই নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য দুটি শর্ত ছিল। প্রথমত, প্রার্থীকে তাঁদের পোস্টের পছন্দ অনলাইনে পূরণ করতে হবে এবং দ্বিতীয়ত, তাঁকে টিয়ার-১ পরীক্ষার প্রথম পত্রের প্রথম এবং দ্বিতীয় সেকশন পাশ করতে হবে।
যদি কোনও প্রার্থী এই প্রাথমিক সেকশনগুলির নির্ধারিত কাট-অফ অতিক্রম করতে ব্যর্থ হন, তবে তিনি কম্পিউটার জ্ঞান পরীক্ষা (CKT) এবং টাইপিং টেস্টের (DEST) মতো পরবর্তী ধাপগুলি থেকে বাদ পড়ে যাবেন। কমিশনের তরফে জানানো হয়েছে যে যাঁরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তাঁদের স্কোরকার্ড শীঘ্রই ওয়েবসাইটে আপলোড করা হবে। প্রার্থীরা তাঁদের রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে দেখতে পারবেন যে প্রতিটি সেকশনে কত নম্বর পেয়েছেন।
কাট-অফ মার্কস কত?

