Dailyhunt
Sudipa Chatterjee: মিষ্টি মুখে জুতোর বাড়ি! 'আন্টি, যাকে আঙ্কেলের মতো দেখতে' কটাক্ষ, জবাব সুদীপার

Sudipa Chatterjee: মিষ্টি মুখে জুতোর বাড়ি! 'আন্টি, যাকে আঙ্কেলের মতো দেখতে' কটাক্ষ, জবাব সুদীপার

Sudipa Chatterjee's Reply on Troll: সোশ্যাল মিডিয়ায় হামেশাই বডি শেমিংয়ের মুখে পড়তে হয় তারকাদের। তবে কখনো কখনো চুপ না থেকে অথবা এড়িয়ে না গিয়ে, ইটের বদলে আসে পাটকেল। ঠিক যেমন সুদীপা চট্টোপাধ্যায় করলেন। যদিও সংযতভাবেই জবাব দেন ট্রোলে। যাকে বলে 'মিষ্টি কথায় জুতোর বাড়ি'।

কদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুদীপা চট্টোপাধ্য়ায়ের স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়। স্বামীকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন সুদীপা। সেই সময় কিছু পাপারাৎজি পেজের থেকে তাঁর ভিডিয়ো নেওয়া হয়। সেরকই একটা পোস্টে এক ব্যক্তি মন্তব্য করেন, 'একজন আন্টি, যাকে আঙ্কেলের মতো দেখতে'।

আর এই মন্তব্য চোখে পড়তেই জবাব দেন সুদীপা। তিনি লেখেন, 'দারুণ মন্তব্য… খুব হাসলাম। এত মন খারাপের মধ্যেও আপনি এমন মজার মন্তব্য করতে পারছেন- আপনি খুব ভালো আছেন নিশ্চয়ই? আমার শার্ট আর ট্রাউজারে কমফোর্টেবল ফিল হয়, তাই পরেছি। একটু লুজ ফিট। আমার কাঁধ চওড়া, আর আমি লম্বা তো! আপনি ঠিকই পর্যবেক্ষণ করেছেন।'

এর আগেও বহু তারকাকে বডি শেমিংয়ের মুখে পড়তে হয়েছে। তা সে স্বস্তিকা মুখোপাধ্যায় হোক বা শ্রীলেখা মিত্র। এমনকী, বলিউডের নায়িকারাও ট্রোলের হাত থেকে বাঁচতে পারেনন না। বিশ্বসুন্দরী ঐশ্বর্য রায়কেও আজকাল 'মোটা' কটাক্ষ করা হয়!

দেখুন সেই কমেন্ট ও জবাব-

কাজের সূত্রে, অভিনয় দিয়ে সুদীপা কেরিয়ার শুরু করলেও, লম্বা সময় চিত্রনাট্য লিখেছেন ধারাবাহিকের। এরপর তাঁকে দেখা যায় জি বাংলার রান্নাঘর-এর সঞ্চালিকা হিসেবে। দীর্ঘ ১৩ বছর শো চালিয়েছেন। যা তাঁকে শুধু কলকাতা নয়, গোটা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিয়েছে। এরপর নিজের ব্যবসা শুরু করেন সুদীপা। তাঁর নামে রেস্তোরাঁ চেইন খোলেন। নাম রাখেন 'সুদীপার রান্নাঘর'। এরপর শুরু করেন নিজের বুটিকের ব্যবসা। তবে রান্নাঘর থেকে বাদ পড়ার পর, মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সুদীপা। যদিও খুব জলদিই ঘুরে দাঁড়ান। শুরু করেন নিজের ইউটিউব চ্যানেলে কুকিং শো।

এত কাজ সামলও কিন্তু সংসারের সব দায়িত্ব তুলে নিয়েছেন সুদীপা নিজের কাঁধে। স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়ের অসুস্থতায় হাসপাতাল আর বাড়ি ছোটাছুটি করে চলেছেন। তবে বরের যত্নে একটুও গাফিলতি করেননি। সঙ্গে বাড়িতে রয়েছে বছর সাতের ছেলে, নাম আদিদেব। তাঁর খেয়ালও রাখতে হচ্ছে। এমনকী, এসবের মাঝে যেদিন অগ্নিদেবকে হাসপাতাল থেকে ছাড়ে, সেদিন অজ্ঞান হয়ে পড়েন সুদীপা। হাসপাতালেই মাথা ঘুরে পড়ে যান। জানা যায়, বিশ্রাম-খাওয়া দাওয়ার অনিয়মে বেড়ে গিয়েছিল প্রেসার। এরপর প্রাথমিক চিকিৎসার পর স্বামীকে নিয়ে বাড়ি ফিরে আসেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: HindustanTimes Bengali