Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
তৈরি করতে লেগেছে ২৫৬ ঘন্টা, গৌরীকে কি এমন উপহার দিলেন আমির?

তৈরি করতে লেগেছে ২৫৬ ঘন্টা, গৌরীকে কি এমন উপহার দিলেন আমির?

ত ৫ জুলাই মুম্বইয়ের পালি হিলের বাড়িতে তৃতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন আমির খান। মাত্র ১৫০ জন অতিথিদের উপস্থিতিতে চার হাত এক হয়েছে। আমিরের বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম দুই পক্ষের স্ত্রী এবং তিন সন্তান। বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় আমির খানের বিয়ের সেই ছবি।

তবে সোশ্যাল মিডিয়ায় এবার আমির খানের বিয়ের ছবি নয়, বরং চর্চায় উঠে এসেছে গৌরীকে দেওয়া আমির খানের সেই মূল্যবান উপহারের প্রসঙ্গ, যা তৈরি করতে নাকি সময় লেগেছে ২৫৬ ঘন্টা। কি এমন উপহার দিলেন আমির?

সূত্র মারফত জানা গিয়েছে, বিয়েতে স্ত্রীকে একটি বহু মূল্যবান আংটি দিয়েছেন আমির খান। তবে এটা কিন্তু যেমন তেমন আংটি নয়। বেশ বড় সাইজের একটি রুবি রয়েছে এই আংটিতে। বিদেশের এক নামি সংস্থার থেকে বানানো হয়েছে এটি।

ওই প্রস্তুতকারক সংস্থার তরফ থেকে জানা গিয়েছে, আংটিতে যে বহু মূল্যবান রত্ন রয়েছে সেটাই খুঁজতে সময় লেগেছে প্রায় তিন মাস। এরপর প্রায় ১৩১ জন কারিগরের পরিশ্রমে টানা ২৫৬ ঘন্টার পর এই বহুমূল্যবান আংটিটি তৈরি করা সম্ভব হয়েছে।

যদিও এই প্রথমবার নয়। বিয়ের আগে ৪০টি হীরে বসানো একটি আংটি তৃতীয় স্ত্রীকে গিফট করেছিলেন আমির খান। প্রসঙ্গত, দীর্ঘ ২৫ বছর ধরে গৌরীকে চেনেন আমির। তবে এবার সেই বন্ধুকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন আমির খান।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: HindustanTimes Bengali