UPSC Prelims Tips: আগামী মাসেই ইউপিএসসি সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষা হবে। সেজন্য পরীক্ষার্থীরা নিজেদের উজাড় করে দিচ্ছেন। কিন্তু প্রিলিমসের গণ্ডি পার হওয়া এতটাও সহজ হয় না। রীতিমতো চ্যালেঞ্জিং হয় প্রিলিমস পরীক্ষাও। অনেকেই এমন আছেন, যাঁরা অতীতে প্রিলিমস পরীক্ষায় সাফল্য লাভ করতে পারেননি।
তাঁদের মনোবল বাড়াতে পারে ২০২৪ সালের টপার শক্তি দুবের কাহিনী। তিনিই অনুপ্রেরণা হয়ে উঠতে পারেন। কারণ তিনি তিনবার প্রিলিমসের গণ্ডি পার করতে পারেননি। যিনি পরবর্তীতে সেই চারটি ভুলের কথা বলেছেন, যেগুলির কারণে তিনি বারবার প্রিলিমসে আটকে যাচ্ছিলেন বলে মনে করছেন তিনি। পঞ্চম প্রচেষ্টায় শক্তি দুবে কেবল ইউপিএসসিই পাশ করেননি, বরং সারা দেশে প্রথম স্থান অধিকার করেছেন। চতুর্থ প্রচেষ্টায় ইন্টারভিউ পর্যন্ত পৌঁছেছিলেন।
কী কী টিপস দিলেন শক্তি দুবে?
১) মেইনসের প্রস্তুতির অভাব: শক্তি দুবের মতে, প্রিলিমস পরীক্ষা দেওয়ার আগে প্রার্থীকে মেইনসের জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন যে ইউপিএসসিতে সিলেবাসের কোনও নির্দিষ্ট বিভাজন নেই এবং মেইনসের বিষয়গুলি (যেমন গভর্নেন্স) থেকেও প্রিলিমসে কারেন্ট অ্যাফেয়ার্সের অধীনে প্রশ্ন আসতে পারে। কিনতু তিনি মেইনসের জন্য প্রস্তুত ছিলেন না।
২) বিগত বছরের প্রশ্নগুলি উপেক্ষা করা: তিনি তাঁর প্রাথমিক প্রিলিময়ে বিগত বছরের প্রশ্নপত্রগুলিকে সবচেয়ে বেশি উপেক্ষা করেছিলেন। তাঁর এই ভুল ধারণা ছিল যে প্রশ্ন একবার এসে গেলে সেগুলি পরের বছর আসবে না।
৩) অতিরিক্ত বই পড়া: তিনি প্রতিটি বিষয়ের জন্য তিন-চারটি বই পড়েছিলেন। এত বই পড়া এবং সেগুলি হাইলাইট করার কারণে পরীক্ষার সময় সেগুলির সবগুলি রিভিশন করা অসম্ভব হয়ে পড়েছিল। সেই স্ট্র্যাটেজি একটা বড় ভুল ছিল বলে মনে করেন শক্তি দুবে।
৪) রিভিশনের অভাব: শক্তি দুবে জানান যে তিনি অতিরিক্ত সামগ্রীর কারণে রিভিশন করতে পারতেন না। পরে তিনি তাঁর এক ম্যামের দেওয়া মন্ত্র অনুসরণ করেন। তিনি বলতেন যে যা রিভিশন করা সম্ভব নয়, তা একেবারেই পড়া উচিত নয়। এই সমস্ত ভুলগুলি চিহ্নিত করেছিলেন। যা তাঁকে প্রিলিমস পাশ করতে সাহায্য করেছিল।

