Dailyhunt
WB Rain Forecast till 15th April: ঝড় চলবে আজও, কাল থেকে 'খেলা' ঘুরবে আবহাওয়ার, পয়লা বৈশাখে বাংলার ১৪ জেলায় বৃষ্টি

WB Rain Forecast till 15th April: ঝড় চলবে আজও, কাল থেকে 'খেলা' ঘুরবে আবহাওয়ার, পয়লা বৈশাখে বাংলার ১৪ জেলায় বৃষ্টি

WB Rain Forecast till 15th April: আজও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হল। সঙ্গে উঠতে পারে ঝোড়ো হাওয়াও। আবহবিদরা জানাচ্ছেন, মোটামুটি দুপুর থেকেই দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় আবহাওয়ার উন্নতি হবে। বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের মাঝেমধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে।

শুক্রবার থেকে সেই সম্ভাবনা কম। একইভাবে বৃষ্টির তীব্রতা কমবে উত্তরবঙ্গে। কিন্তু অল্পবিস্তর বৃষ্টির অনুকূল পরিস্থিতি আছে। তারইমধ্যে আগামিকাল থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার সর্বোচ্চ তাপমাত্রা চার-ছয় ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। কিন্তু চৈত্রে তাপপ্রবাহের সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের কোন জেলায় কবে কবে বৃষ্টি হবে?

১) আজ দক্ষিণবঙ্গের ছ'টি জেলার (কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া) অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাকি ন'টি জেলার (হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ) কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

তবে ঝড়ের জন্য আজ দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

২) শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে।

৩) শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।

৪) সোমবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে।

৫) মঙ্গলবার এবং বুধবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। মঙ্গলবার পড়েছে চৈত্র সংক্রান্তি। আর বুধবার হল পয়লা বৈশাখ।

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

১) দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। সেজন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

২) শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তারইমধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কারণ ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে।

৩) শনিবার এবং রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাকি তিনটি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড়ের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং এবং কালিম্পঙে।

৪) সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

৫) মঙ্গলবার এবং বুধবার উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: HindustanTimes Bengali