Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
১১ আগস্ট পর্যন্ত বৃষ্টি চলবে হিমাচলে, অবরুদ্ধ শতাধিক রাস্তা

১১ আগস্ট পর্যন্ত বৃষ্টি চলবে হিমাচলে, অবরুদ্ধ শতাধিক রাস্তা

Hindusthan Samachar 3 months ago

শিমলা, ৬ আগস্ট (হি.স.): বৃষ্টি থেকে এখনই নিস্তার পাবে না হিমাচল প্রদেশ। আগামী ১১ আগস্ট পর্যন্ত কাংড়া, শিমলা, মান্ডি ও কুল্লু-সহ হিমাচলের বিভিন্ন জেলায় বৃষ্টি অব্যাহত থাকবে। ইতিমধ্যেই বৃষ্টিজনিত কারণে হিমাচলে শতাধিক রাস্তা বন্ধ হয়ে রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হিমাচল প্রদেশে ১১২টি রাস্তা এখনও বন্ধ রয়েছে; পাশাপাশি প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ১৮৯টি ট্রান্সফরমার ও ৬১টি জল সরবরাহ ব্যবস্থা অচল হয়ে আছে।

হিমাচলের জরুরি পরিষেবা কেন্দ্রের তথ্য অনুযায়ী, বন্ধ হয়ে যাওয়া মোট ১১২টি সড়কের মধ্যে মান্ডিতে ৩৭টি, কুল্লুতে ৩৪টি, সিরমাউরে ২৬টি, কাংড়ায় আটটি, শিমলায় চারটি, উনায় দুটি এবং চাম্বায় একটি সড়ক রয়েছে। এরই মধ্যে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১১ আগস্ট পর্যন্ত হিমাচলজুড়ে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আগামী ২৪ ঘণ্টার জন্য কাংড়া, বিলাসপুর ও সিরমাউর জেলায় 'হলুদ সতর্কতা' জারি করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla