Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
২ আগস্ট সনাতনী হিন্দু সেনার দ্বিতীয় বর্ষপূর্তি, শান্তিযজ্ঞ সহ নানা কর্মসূচি

২ আগস্ট সনাতনী হিন্দু সেনার দ্বিতীয় বর্ষপূর্তি, শান্তিযজ্ঞ সহ নানা কর্মসূচি

আগরতলা, ৩১ জুলাই (হি.স.) : সনাতনী হিন্দু সেনার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে আগামী ২ আগস্ট দিনব্যাপী নানা ধর্মীয় ও সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এদিন সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের কাঁঠালতলি বাইপাস এলাকায় অনুষ্ঠিত হবে এই বিশেষ অনুষ্ঠান।

শুক্রবার সাংবাদিক সম্মেলনে সনাতনী হিন্দু সেনার সভাপতি তাপস মজুমদার জানান, সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি সমাজকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, মানুষের কল্যাণ, সামাজিক সম্প্রীতি এবং সেবার আদর্শকে সামনে রেখেই এবারের বর্ষপূর্তি উদযাপন করা হবে।

অনুষ্ঠানের সূচি অনুযায়ী, সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহা শান্তি যজ্ঞ অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বস্ত্র বিতরণ এবং দিব্যাঙ্গ ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার প্রদান করা হবে। পাশাপাশি উপস্থিত সকল ভক্ত ও অতিথিদের জন্য মহাপ্রসাদ বিতরণেরও ব্যবস্থা রাখা হয়েছে।

দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে হরিনাম সংকীর্তন, যেখানে বিপুল সংখ্যক ভক্ত-অনুরাগীর সমাগমের আশা করছেন আয়োজকরা।

সাংবাদিক সম্মেলনে তাপস মজুমদার জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানে ধর্মীয় আয়োজনের পাশাপাশি মানবসেবামূলক কার্যক্রমের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা হবে। তিনি অনুষ্ঠানে সর্বস্তরের মানুষের উপস্থিতি, সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণ কামনা করেন।

আয়োজকদের আশা, ধর্মীয় ভাবগাম্ভীর্য, সেবামূলক উদ্যোগ এবং ভক্তিমূলক পরিবেশে এবারের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হবে এবং সমাজে সম্প্রীতি ও মানবসেবার বার্তা আরও সুদৃঢ় হবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla