Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
২০২৭-এর মার্চেই নন্দীগ্রাম থেকে ট্রেন চলাচলের ঘোষণায় আশায় বুক বাঁধছেন এলাকাবাসী

২০২৭-এর মার্চেই নন্দীগ্রাম থেকে ট্রেন চলাচলের ঘোষণায় আশায় বুক বাঁধছেন এলাকাবাসী

নন্দীগ্রাম, ২ সেপ্টেম্বর (হি.স.): দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২০২৭ সালের মার্চ মাসের মধ্যে নন্দীগ্রাম-দেশপ্রাণ রেলপথের কাজ শেষ করে ট্রেন পরিষেবা চালুর ঘোষণা আগেই করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশি এলাকার বাসিন্দারা।

প্রায় ১৮ কিলোমিটার দীর্ঘ এই রেলপথের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণায় আশাবাদী নন্দীগ্রামবাসী।

বুধবার স্থানীয় বাসিন্দা গৌতম দাস ও বিবেকানন্দ পাত্র-সহ বেশ কয়েকজন বলেন, "শুভেন্দুবাবু যা বলেন, তা করে দেখান। তিনি যখন বলেছেন, নিশ্চয়ই কাজ হবে। আমরা সেই দিনের অপেক্ষায় রয়েছি, যেদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে নন্দীগ্রাম থেকে ট্রেনে যাত্রা করতে পারব।"

প্রসঙ্গত, ২০০৯ সালে নন্দীগ্রাম রেল প্রকল্পের ঘোষণা করা হয়েছিল। কিন্তু জমি-সংক্রান্ত জটিলতা-সহ বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরে প্রকল্পের কাজ বারবার থমকে যায়। আগের সরকারের আমলে প্রকল্পের কাজ শুরু হলেও জমি নিয়ে সমস্যার কারণে ফের তা বন্ধ হয়ে যায় বলে দাবি।

নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রয়োজনীয় জমি রেলকে হস্তান্তর করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, মাত্র ছয় একর জমির কারণে দীর্ঘদিন প্রকল্পের কাজ আটকে ছিল। বর্তমানে সেই জটিলতা কাটিয়ে রেল প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। আগামী বছরের মার্চের মধ্যে কাজ শেষ করে যাত্রী পরিষেবা চালুর লক্ষ্য নেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla