Dailyhunt
২৩ বছরের কেরিয়ারের ইতি টানলেন অ্যাশলি ইয়াং

২৩ বছরের কেরিয়ারের ইতি টানলেন অ্যাশলি ইয়াং

লন্ডন, ১ মে (হি.স.): বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন অ্যাশলি ইয়াং। চলতি মরসুম শেষে দুই দশকের বেশি সময়ের কেরিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন প্রাক্তন এই ইংলিশ ফরোয়ার্ড।

এখন চ্যাম্পিয়নশিপের দল ইপ্সউইচ টাউনের হয়ে খেলছেন ৪০ বছর বয়সী ইয়াং। বর্ণাঢ্য কেরিয়ারে ওয়াটফোর্ড, অ্যাস্টন ভিলা, ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টার মিলান ও এভারটনের হয়ে খেলেছেন তিনি।

ক্লাব পর্যায়ে এখন পর্যন্ত সাড়ে সাতশর বেশি ম্যাচ খেলেছেন ইয়াং। ৮০- এর বেশি গোল ও ১০০- এর বেশি অ্যাসিস্ট করা ফুটবলার বৃহস্পতিবার ইনস্টাগ্রাম বার্তায় দিয়েছেন বিদায়ের আগাম ঘোষণা।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla