Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
২৯০ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি মামলায় কলকাতার ১১টি ঠিকানায় তল্লাশি ইডি-র

২৯০ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি মামলায় কলকাতার ১১টি ঠিকানায় তল্লাশি ইডি-র

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (হি. স.) : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কোহিনুর পাওয়ার প্রাইভেট লিমিটেড সংক্রান্ত ২৯০ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি মামলায় কলকাতার ১১টি ঠিকানায় তল্লাশি অভিযান চালিয়েছে। তল্লাশি চালানো স্থানগুলির মধ্যে রয়েছে কোম্পানির প্রমোটার প্রশান্ত বোথরা এবং বিজয় বোথরা সহ গোষ্ঠীর অন্যান্য ডিরেক্টর ও অডিটরদের বাড়ি ও অফিস।

বৃহস্পতিবার সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডে ৬৬ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার জন্য কোহিনুর পাওয়ার প্রাইভেট লিমিটেড ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিল। অভিযোগ, ঋণের সেই টাকা সংস্থার অন্যান্য কোম্পানি ও ব্যক্তিগত কাজে অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে কোম্পানিটি ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালের দ্বারস্থ হয় এবং অবসায়ন (লিকুইডেশন) প্রক্রিয়ায় ব্যাঙ্কগুলি মাত্র প্রায় ৭ কোটি টাকা ফেরত পায়, যার ফলে ঋণদাতা ব্যাঙ্কগুলির বিপুল আর্থিক ক্ষতি হয়।

ইডি জানিয়েছে, তাদের কলকাতা জোনাল অফিসের মাধ্যমে চালানো এই তল্লাশি অভিযানে প্রমোটার প্রশান্ত বোথরা ও বিজয় বোথরা ছাড়াও অন্যান্য ডিরেক্টর ও অডিটরদের চত্বরে তল্লাশি চালানো হচ্ছে। এর মধ্যে তাঁদের সংশ্লিষ্ট কার্যালয়গুলিও রয়েছে। ব্যাঙ্ক জালিয়াতি মামলায় ঋণের টাকা তছরুপ এবং লেনদেনের উৎস খুঁজে বার করতেই এজেন্সির এই পদক্ষেপ।

হিন্দুস্থান সমাচার / সোনালি

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla