Dailyhunt
আইপিএলে মুম্বইকে হারাল চেন্নাই, সপ্তম হারের দেখা পেল মুম্বই

আইপিএলে মুম্বইকে হারাল চেন্নাই, সপ্তম হারের দেখা পেল মুম্বই

মুম্বই , ৩ মে(হি.স.): আইপিএলে সময়টা ভালো যাচ্ছে না পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের। চেন্নাই সুপারের কাছে হেরে আসরে সপ্তম হারের স্বাদ পেল তারা। অন্যদিকে এদিন দাপুটে জয়ে পয়েন্ট টেবিলে উপরের দিকে উঠে এলো চেন্নাই। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের অপরাজিত ৬৭ রানের ইনিংসের ওপর ভর করে ৮ উইকেটে জয় পেল তারা।

শনিবার রাতের ম্যাচে আগে ব্যাট করে মুম্বই করে ৭ উইকেটে ১৫৯ রান। জবাবে চেন্নাই ১৮.১ ওভারেই ২ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে এই রান।

চলতি আসরে এটি চেন্নাইয়ের চতুর্থ জয়,এর ফলে তারা উঠে এল ষষ্ঠ স্থানে। অন্যদিকে ৯ ম্যাচে ৭ হারে নবম স্থানে চলে গেল মুম্বই।

সংক্ষিপ্ত স্কোরবোর্ড :

মুম্বই ইন্ডিয়ান্স: ১৫৯/৭ (নমন ৫৭, অংশুল ৩২/৩)

চেন্নাই সুপার কিংস: ১৬০/২ (রুতুরাজ ৬৭*, কার্তিক ৫৪*, বুমরাহ ২০/১)

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla