Dailyhunt
আল নাসরের জয়ে হাজার গোলের মাইলফলকের দিকে এগোলেন পর্তুগিজ মহাতারকা

আল নাসরের জয়ে হাজার গোলের মাইলফলকের দিকে এগোলেন পর্তুগিজ মহাতারকা

রিয়াদ, ৩০ এপ্রিল (হি.স.): আল নাসরের জয়ে অবদান রেখে হাজার গোলের মাইলফলকের দিকে আরেক ধাপ এগিয়ে গেলেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এখন তিনি ৯৭০ গোলে পৌঁছে গেলেন। ম্যাচের ৭৬ মিনিটে রোনাল্ডোর ওই গোলেই এগিয়ে যায় আল নাসর আর রোনাল্ডো করে ফেললেন ৯৭০ গোল। ৯০ মিনিটে আরেকটি গোল করেন কিংসলে কোমান।

সৌদি প্রো লিগে বুধবার ঘরের মাঠে আল আহলির বিপক্ষে ম্যাচটি ২-০ গোলে জেতে স্বাগতিকরা। চলতি লিগে এই পর্তুগিজ মহা তারকার গোল হল ২৬ ম্যাচে ২৫টি। সর্বোচ্চ গোলের তালিকায় তিনি আছেন তিন নম্বরে।

আর এই জয়ে কাঙ্ক্ষিত লিগ শিরোপার পথে আরেক ধাপ এগিয়ে গেল আল নাসর। ৩০ ম্যাচে ২৬ জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ৭৯। এক ম্যাচ কম খেলে ৭১ পয়েন্ট নিয়ে দুইয়ে আল হিলাল।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla